বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে খেল দেখানো সেই গজনফারকে নিয়ে কাড়াকাড়ি

স্পোর্টস ডেস্ক:আরব আমিরাতে বাংলাদেশকে খেল দেখিয়েছিলেন আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফার। আফগানদের সিরিজে জেতাতে দারুণ সহায়তা করে আলোচনায় এসেছিলেন তিনি। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একাই নিয়েছেন ৬ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে নেন ২ উইকেট।

এবার আইপিএল নিলামে সেই গজনফারকে দলে নিতে কাড়াকাড়ি লেগেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ৭৫ লাখ ভারতীয় রুপি ভিত্তিমূল্যে নিবন্ধন করলেও ডানহাতি এই স্পিনার বিক্রি হয়েছেন ৪ কোটি ৮০ লাখ রুপিতে। তাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

গজনফারের নাম তুললে প্রথমে আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে লড়াইয়ে যোগ দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরু (আরসিবি)। ১০ লাখ করে দাম বাড়াতে থাকে দুই ফ্র্যাঞ্চাইজি।

কেকেআর ১ কোটি ৫০ লাখ রুপি তুললে পরবর্তী বিডে আরসিবি চলে যায় ২ কোটি রুপিতে। এরপর কেকেআর লড়াইয়ে থাকলেও বাইরে চলে যায় আরসিবি। লড়াইয়ে যুক্ত হয় মুম্বাই।

মুম্বাই একলাফে চলে যায় ২ কোটি ৪০ লাখ রুপিতে। এরপর কেকেআর ৩ কোটি, মুম্বাই ৪ কোটিতে চলে যায়।

আরও ২০ লাখ বাড়িয়ে কেকেআর চলে যায় ৪ কোটি ২০ লাখ রুপিতে। এরপর মুম্বাই তোলে ৪ কোটি ৮০ লাখ রুপি। কেকেআর আর লড়াইয়ে না আসায় গজনফারকে পেয়ে যায় মুম্বাই।

উল্লেখ্য, এখনো আফগানিস্তানের টি-টোয়েন্টি দলে অভিষেক হয়নি গজনফারের। শুধু ওয়ানডে অভিষেক হয়েছে তার। তাও খেলেছেন মাত্র ৮ ম্যাচ।

আইপিএলের গেল আসরেও ছিলেন গজনফার। ১৮ বছর বয়সী এই স্পিনারকে বদলি হিসেবে দলে নিয়েছিল কেকেআর। তবে একটি ম্যাচও খেলেননি তিনি। এবার চওড়া দামেই বিক্রি হলেন ডেথ ওভারে দারুণ কার্যকর এই স্পিনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০