বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৪, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সাইনবোর্ড খুলে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট: রাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। ‘আলেম ওলামা ও তাওহিদি জনতা, রাজশাহী’র ব্যানারে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে যান বিক্ষোভকারীরা। এ সময় তারা প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে লাগানো সাইনবোর্ড খুলে তাতে আগুন ধরিয়ে দেন।

এর আগে দুপুরে বিক্ষোভকারীরা মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হন। সেখানে সমাবেশে পত্রিকা দুটির বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীরা প্রথম আলো ও ডেইলি স্টারকে ‘ভারতীয় আধিপাত্যবাদ প্রসারের মূল হোতা’ হিসেবে উল্লেখ করেন। প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে জেয়াফত অনুষ্ঠানে তৌহিদি জনতার ওপর পুলিশের হামলারও নিন্দা জানান তারা।

এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শ্লোগান দিতে দিতে কুমারপাড়া এলাকায় প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে আসেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন দেওয়া হয়। এ ছাড়া প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সাইনবোর্ড খুলে ফেলে তাতে আগুন দেওয়া হয়।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, প্রথম আলো অফিসের সামনে থাকা একটি সাইনবোর্ড আন্দোলনকারীরা খুলে পুড়িয়ে দিয়েছে বলে খবর পেয়েছেন। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!