বাংলাদেশ, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): বাগেরহাটের মোংলার মাকড়ঢোন এলাকায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌর শহরের মেছেরশাহ সড়কের বাসিন্দা সুনীল মল্লিকের বাড়িতে ঢুকেন একই এলাকার মাইকেল মধুসূদন সড়কের বাসিন্দা তন্ময় মন্ডল (৩৫)। তন্ময় ওই বাড়িতে ঢুকে বাড়ির মালিক সুনিলকে খুঁজতে থাকেন বলে দাবি পরিবারের। সুনীল বাড়িতে না থাকায় তার স্ত্রী সবিতা মল্লিক বের হলে তাকে জিজ্ঞেস করেন সুনীল কোথায়। সবিতা মল্লিক বলেন, তিনি বাড়িতে নেই, প্রাইভেট পড়াতে গেছেন। তখন তন্ময় তাকে বাড়ির ভিতর থেকে রাস্তায় এগিয়ে দেয়ার জন্য বললে সবিতা মল্লিক তাকে এগিয়ে দিতে যান। এগিয়ে দিতে বাড়ির পুকুর পাড় পর্যন্ত গেলেই তন্ময় তাকে দা দিয়ে কুপিয়ে পাশের ডোবায় ফেলে দেন বলে দাবি পরিবারের।

এরপর সেখান থেকে আবারো ফিরে সুনীলের বাড়িতে গিয়ে তাদের মেয়ে হ্যাপী মল্লিক (২৫)কে মারধর করতে থাকেন এবং তাকেও গলা টিপে হত্যার চেষ্টা করেন তন্ময়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে থাকলে তন্ময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আহত হ্যাপী তার মাকে খুঁজতে গিয়ে ডোবায় পড়ে থাকতে দেখেন। এসময় প্রতিবেশীদের সহায়তায় তিনি তার মাকে (সবিতা) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মৌসুমি ইয়াছমিন বলেন, রক্তক্ষরণ হয়ে অন্যথায় পানিতে ফেলা দেয়ায় ডুবে ঘটনাস্থলে কিংবা পথে তার মৃত্যু হয়েছে।

অভিযুক্ত তন্ময় মাকড়ঢোনের কালিপদ মন্ডল ওরফে কালুর ছেলে। তন্ময় পেশায় একজন ইজিবাইক চালক। তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা ও পুলিশ সুনিশ্চিত কোন তথ্য জানাতে পারেনি।

এ ঘটনায় মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, এটা নিশ্চিত একটি হত্যাকাণ্ডন্ড। হত্যাকারীকে আটকে আমরা মাঠে রয়েছি। তবে প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কোন ক্লু পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ

১

কয়রায় জাতীয় যুব দিবস পালিত

২

কেশবপুরে ধান ক্ষেতের নালায় মিলল স্বামী-স্ত্রীর ক্ষত-বিক্ষত মরদেহ

৩

‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে সম্মাননা পেলেন এস এম নাহিদ হাসান

৪

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

৫

নক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

৬

জামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে পাটকেলঘাটায় বাস দুর্ঘটনা: পথচারী নিহত, আহত অর্ধশতা‌ধিক

৭

এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৩ নভেম্বর, পরীক্ষা ২ ডিসেম্বর

৮

বঙ্গোপসাগরের আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

৯

দেবহাটায় ১৫৯ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

১০

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১১

আহছানিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১২

রোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

১৩

পাইকগাছায় ফলাফল বিপর্যয়, পাসের হারে এগিয়ে ফসিয়ার রহমান মহিলা কলেজ

১৪

বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু, বাড়ছে অপরিণত জন্ম

১৫

১৩৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস, ২৯৩টি থেকে পাস করেনি কেউ

১৬

‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব নিয়ে বিতর্ক, আর্মেনিয়ার পার্লামেন্টে মারমারি

১৭

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু

১৮

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন

১৯

সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

২০