বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় কর্মসৃজন কর্মসূচির অর্থ আত্মসাতের অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় মাসুম বিল্লাহ নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে কর্মসৃজন কর্মসূচির (৪০ দিন) অর্থ আত্মসাৎের অভিযোগ উঠেছে।

উপজেলার গোবরা গ্রামের আয়ুব আলী মল্লিক গত ২৭ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, অর্থ আত্মসাতের বিষয়ে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার গোবরা গ্রামের মৃত আফতাব মিস্ত্রীর পুত্র মোঃ আয়ুব আলী।

সোমবার (২৫ নভেম্বর) বিকালে কয়রা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৩-২০২৪ অর্থ বছরের ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের কয়রা সদর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওর্য়াডের কাজের টাকা প্রকৃত মালিককে না দিয়ে সুকৌশলে আত্মসাত করা হয়েছে। প্রকল্পের সভাপতি ইউপি সদস্য শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য মাসুম বিল্লাহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী পার্থ চক্রবর্তীর সহযোগিতায় এই অর্থ আত্মসাত করেছেন। তিনি আরও বলেন, আমি নিজেও কাজ করি। কাজের অর্থ নগদ অ্যাকাউন্টে দেওয়ার কথা। কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা না দিয়ে ২নং ওর্য়াডের ইউপি সদস্যের কাছের ব্যক্তি ইয়াছিন মোড়লের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এ ছাড়া ইকরামুল হকের টাকা তার মোবাইল অ্যাকাউন্টে না দিয়ে অন্য একটি অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। আবু হানিফ নামের একজন কাজ করলেও ১৬ হাজার টাকা তার অ্যাকাউন্টে না দিয়ে বিশ্বজিৎ নামের এক ব্যক্তির অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। এভাবে অনেকের টাকা আত্মসাৎ করা হয়েছে।

এ বিষয়ে কথা হলে ইউপি সদস্য মাসুম বিল্লাহ বলেন, যারা অভিযোগ করেছে তার মধ্যে ১ জন ৫ দিন কাজ করে আর কাজে আসেনি। বাকি ২ জন মোটেও কাজ করেনি। পরে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট দপ্তরে জানালে তারা অন্য লোক দিয়ে কাজ করার অনুমতি প্রদান করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী পার্থ চক্রবর্তী বলেন, ইকরামুলের বিষয়টি আগে থেকে জানি। এটা মিস্টেক হয়েছে। বাকি ২ জনের কথা আমি কিছুই জানি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০