বাংলাদেশ, রবিবার, ১৭ মে ২০২৬
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৭ নভেম্বর ২০২৪, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রেকর্ড জয়ে সিরিজ শুরু নিগারদের

ডেস্ক রিপোর্ট: মঞ্চটা গড়ে দিয়েছেন ব্যাটাররা। শারমিন আক্তারের ৯৬ ও ফারজানা হকের ৬১ রানের সৌজন্যে বাংলাদেশ নারী দল ৪ উইকেটে রেকর্ড ২৫২ রান করে। জবাবে আয়ারল্যান্ড নারী দল অলআউট হয়েছে মাত্র ৯৮ রানে। বোলারদের সৌজন্যে ১৫৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে নিগার সুলতানার দল। রানের ব্যবধানে এটি বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় জয়। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকেরা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বড় রানের পেছনে ছুটতে গিয়ে শুরুতেই হোঁচট খায় আইরিশ মেয়েরা। পেসার মারুফা আক্তার প্রথম স্পেলেই আয়ারল্যান্ডের ১০ রানের মধ্যে ২ উইকেট তুলে নিলে বিপদে পড়ে দলটি। এর মধ্যেও ভালো খেলছিলেন আইরিশ ওপেনার সারা ফোর্বস। ওরলা প্রেন্ডারগাস্টকে নিয়ে আইরিশদের বিপদ মুক্ত করার চেষ্টা করছিলেন তিনি।

কিন্তু ইনিংসের ১৩তম ওভারে নাহিদা আক্তারের বলে থামে ১৯ রান করা ওরলার ইনিংস। ১৮তম ওভারে বড় ধাক্কা খায় দলটি। ৫১ বলে আইরিশ ইনিংসের সর্বোচ্চ ২৫ রান করে রান আউট হন সারা। শুধু সারা নন, ২০তম ওভারে রান আউট হন লিয়া পল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড। ৩৭ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারিয়ে ২৮.৫ ওভারে অলআউট হয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সুলতানা ও নাহিদা। ২ উইকেট মারুফার।

এর আগে বাংলাদেশ ইনিংসের মধ্যমণি ছিলেন ১৬ মাসের বেশি সময় পর ওয়ানডে খেলতে নামা শারমিন। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক ১১২ বলে ৫৯ রান যোগ করেন। দুইবার জীবন পেয়েও সেটি কাজে লাগাতে পারেননি মুর্শিদা, ৫ চারে ৬১ বলে ৩৮ রানে থামে তাঁর ইনিংস।

এরপরের গল্পটা পুরোটাই শারমিনের। উদ্বোধনী জুটিতে পেয়ে যাওয়া মঞ্চ কাজে লাগিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন শারমিন। মারকুটে ব্যাটিংয়ে মাত্র ৪১ বলে ফিফটি স্পর্শ করেন। বাংলাদেশের হয়ে এটিই দ্রুততম ফিফটি। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে ফিফটি করে এত দিন রেকর্ডটি ছিল রুমানা আহমেদের। ১১০ বলে ৬১ রানের ইনিংস খেলে শারমিনকে সঙ্গ দিয়েছেন ফারজানা। দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১০৫ বলে ১০৪ রান।

শারমিন সেঞ্চুরির সুবাস পেয়েও ৮৯ বলে ১৪টি চারে ৯৬ রানে থামার হতাশা নিয়ে ড্রেসিং রুমে ফিরে যান। শেষের দিকে অধিনায়ক নিগার সুলতানার ২৮ বলে ২৮ রান ও স্বর্ণা আক্তারের ৯ বলে ১৩ রানের ছোট্ট ক্যামিও বাংলাদেশের রানটাকে আড়াই শ’র ওপারে নিয়ে যায়। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২৫২ রান তুলেছে বাংলাদেশ, যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ৩ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশ। ওই একই ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে পাওয়া ১১৯ রান ছিল এত দিন সর্বোচ্চ ব্যবধানের জয়। যা এবার মিরপুরে পেরিয়ে গেলেন নিগাররা।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৫২/৪ (শারমিন ৯৬, ফারজানা ৬১, মুরশিদা ৩৮, নিগার ২৮; সারগেন্ট ২/৫১)।

আয়ারল্যান্ড: ২৮.৫ ওভারে ৯৮ (ফোর্বস ২৫, ডিলানি ২২; সুলতানা ৩/২৩, মারুফা ২/১৮, নাহিদা ২/২৩)।

ফল: বাংলাদেশ ১৫৪ রানে জয়ী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রশ্নে ওয়াশিংটনের বিপক্ষে বেইজিংকে সমর্থন মস্কোর

আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জেনে নিই কিডনির ক্ষতিকর কিছু অভ্যাস

দেশে উচ্চ রক্তচাপের নীরব মহামারি, অকালে ঝরছে শত শত প্রাণ

থালাপতি বিজয়ের শেষ সিনেমা ফাঁস কাণ্ডে গ্রেপ্তার তিন

দুর্গন্ধ দূর করবে যেসব ঘরোয়া উপায়

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

বিসিবি নির্বাচন ৭ জুন

লিটনের সেঞ্চুরিতে স্বস্তিতে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ

কেশবপুরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

১০

সাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা

১১

বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন বিষয়ে মানববন্ধনের অভিযোগ

১২

ভিসা জটিলতায় যাত্রী শূন্য বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল

১৩

জামায়াতের যুব বিভাগের শিক্ষা শিবির

১৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

১৫

কয়রা সদর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

১৬

আশাশুনির ২০ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

১৭

শ্যামনগরে এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ

১৮

ডুসাসের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে সেতু-তানভীর-রমজান

১৯

কলকাতার পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সাতক্ষীরায় মতবিনিময়

২০
error: Content is protected !!