বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৮ নভেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সদস্য এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতা উন্নয়নে খুলনায় চার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সেভ দ্য চিলড্রেন এবং উত্তরণের যৌথ আয়োজনে হোটেল সিটি ইন-এ ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই আবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দুর্যোগকালে জরুরি সাড়াদান, প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশল এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিমূলক কার্যক্রমের উপর ধারণা প্রদান করা হয়। তত্ত্বীয় সেশনের পাশাপাশি হাতে-কলমে কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ এডাপটেশন ফোরামের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের অঞ্চলের জনগোষ্ঠী ক্রমাগত ঝুঁকিতে রয়েছে। তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই ঝুঁকি মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা জরুরি। এই প্রশিক্ষণ কর্মশালা কমিউনিটির মানুষের জন্য একটি বড় সুযোগ।

সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট ম্যানেজার নাসরীন আক্তার বলেন, এই প্রকল্পটি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ নিজ অঞ্চলে প্রয়োগ করে ইতিবাচক পরিবর্তন আনবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০