বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৯ নভেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় অপদ্রব্য পুশ করা ১১২২ কেজি চিংড়ি জব্দ, একজনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর সময় অপদ্রব্য পুশকৃত ১ হাজার ১২২ কেজি বাগদা ও গলদা চিংড়িসহ ৫ হাজার ১৩২ কেজি বাগদা, গলদা ও সাদা মাছ আটক করেছে বিজিবি।

এসময় অপদ্রব্য পুশকৃত বাগদা ও গলদা চিংড়িগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া বাকী মাছগুলো নিলামে বিক্রি করা হয়েছে।

একই সাথে অপদ্রব্য পুশকৃত মাছ বাজারজাতকরণের দায়ে মোঃ আরিফ হোসেন (২২) নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা চেক পোস্ট থেকে এসব মাছ জব্দ করে বিজিবি।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকৃত বাগদা ও গলদা চিংড়ি মাছ বিক্রির উদ্দেশ্যে খুলনা হয়ে ফেনী, চট্টগ্রাম ও সিলেট পাঠাচ্ছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে তিন ট্রাক গলদা/বাগদা চিংড়ি ও দেশীয় বিভিন্ন প্রকার সাদা মাছ আটক করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, বিজিবি’র সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সমন্বয়ে গঠিত পর্ষদ পরীক্ষা-নিরীক্ষা করতঃ ১ হাজার ১২২ কেজি বাগদা ও গলদা চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করা মর্মে সনাক্ত করে অপদ্রব্য পুশকৃত এসব মাছ মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় পুঁড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া জব্দকৃত মাছের মধ্যে অপদ্রব্য পুশ ব্যতীত ২৫০ কেজি বাদগা ও গলদা চিংড়ি এবং ৩ হাজার ৭৬০ কেজি দেশীয় বিভিন্ন প্রকার সাদা মাছ নিলামে বিক্রি করা হয়।

একই সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপদ্রব্য পুশকৃত মাছ বাজারজাতকরণের দায়ে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের জহুরুল মোড়লের ছেলে মোঃ আরিফ হোসেনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১০

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১১

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১২

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৩

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৪

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৫

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

১৬

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

১৭

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী

১৯

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

২০
error: Content is protected !!