বাংলাদেশ, শুক্রবার, ২২ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৯ নভেম্বর ২০২৪, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে শিশুদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি কঠোর আইন অনুমোদন করেছে।

আইনটির মাধ্যমে ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে।

আইনটি কার্যকর হতে অন্তত ১২ মাস সময় নেবে এবং যদি টেক কোম্পানিগুলো এর পরিপালন না করে, তবে তাদেরকে ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যমের হুমকি থেকে রক্ষা করার জন্য এই আইনটি প্রয়োজন, যা অনেক পিতা-মাতারাও সমর্থন করেছে।

তবে সমালোচকরা বলছেন, কিভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং এর প্রভাব কি হবে তা পরিষ্কার নয়।

আগের কিছু আইনে পিতামাতার অনুমতি বা পূর্বে অ্যাকাউন্ট থাকলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা গেলেও নতুন আইনটি ১৬ বছরের নিচে সকলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করবে। আইনটি স্ন্যাপচ্যাট, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স বা টুইটার এর মতো প্ল্যাটফর্মগুলোতে প্রযোজ্য হবে, তবে গেমিং এবং মেসেজিং প্ল্যাটফর্মগুলো এই আইনের আওতামুক্ত থাকবে।

সরকারকে আইনটি বাস্তবায়ন করতে কিছু নির্দিষ্ট প্রযুক্তি ব্যবহারের উপর নির্ভর করতে হবে, তবে গবেষকরা সতর্ক করে বলেছেন এই প্রযুক্তিগুলো সব সময় কার্যকর হবে না এবং শিশুরা ভিপিএন ব্যবহার করে তা ফাঁকি দিতে পারে।

গুগল, স্ন্যাপচেট, মেটা এবং টিকটক এর মত প্রযুক্তি কোম্পানিগুলো এই আইনের সমালোচনা করেছে। কিছু যুব অধিকার সংগঠনও সরকারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে, তাদের মতে, আইনটি শিশুদের সামাজিক মিডিয়া ব্যবহারের গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছে।

তবে এই আইনটি বিশ্বের অন্যান্য দেশেও আগ্রহের সৃষ্টি করেছে। নরওয়ে ইতোমধ্যেই এই পথে হাঁটার প্রতিশ্রুতি দিয়েছে, এবং যুক্তরাজ্যের প্রযুক্তি মন্ত্রীও একই ধরনের নিষেধাজ্ঞার কথা বলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাংবাদিকদের সঙ্গে ডা. মাহমুদুল হকের মতবিনিময়

দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ

ভোমরা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের বার্ষিক স্টেকহোল্ডার সভা

কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শীঘ্রই দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: এমপি রবিউল বাশার

ঝিকরগাছায় যুবকের লাশ উদ্ধার

আশাশুনিতে সংলাপ ফোরামের এপেক্স কমিটি নির্বাচন: সভাপতি ঋতু, সম্পাদক জ্যোতি দাস

হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপ করল ইরান

অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি!

১০

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

১১

হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী

১২

শিশু রামিসা হত্যার ঘটনায় সাতক্ষীরায় গণপ্রতিবাদ

১৩

সুন্দরবনের দস্যু সুমন বাহিনীর প্রধানসহ ৭ সদস্যের আত্মসমর্পণ

১৪

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৫

ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

১৬

সাতক্ষীরায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেম নিয়ে সেমিনার

১৭

বৈকারী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৮

আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

১৯

ইউপি সদস্যের বিরুদ্ধে বনদস্যুদের সহযোগিতার অভিযোগ

২০
error: Content is protected !!