বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ নভেম্বর ২০২৪, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিমকে সংবর্ধনা

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মিলনায়তনে মোংলা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার আয়োজনে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোল্যা রহমাতুল্লাহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রসিকিটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম তার পিতা গাজী আবু বকর সিদ্দিকের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রয়াত গাজী আবু বকর সিদ্দিক ছিলেন, আপামর গণমানুষের নেতা। তিনি তার সারাজীবন বাগেরহাটের মানুষের সেবা করে গেছেন। তার ধর্মীয় জ্ঞানের পথ ধরে শত শত মানুষ বাইয়্যত হয়েছেন। এ এলাকার মাটি ও মানুষের সাথে মিশে গিয়ে জীবনের শেষদিন পর্যন্ত দ্বীন ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। তার নীতি ও আদর্শ অনুসরণ করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছি। আজ আপনাদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আমি গর্ববোধ করছি।

তিনি সকলের কাছে দোয়া কামনা করে আরো বলেন, বর্তমান সরকারের অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, গাজী আবু বকর সিদ্দিক ট্রাস্ট্রের সভাপতি জহির উদ্দিন বাবর, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাইদ খাঁন, বাগেরহাট জাতীয় নাগরিক কমিটির শেখ লাবিব আহমেদ, মোংলা জাতীয় নাগরিক কমিটির আবু হাসান, বন্দর শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক আখতার হোসেন, সহসাধারণ সম্পাদক ইউনুস হোসেন, একে এম শাহাবুদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহদি হোসেন, ইব্রাহিম হোসেন, জিহাদ হোসেন তন্ময়, খালিদ হাসান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!