বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ নভেম্বর ২০২৪, ১০:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিক্সিংয়ের দায়ে দক্ষিণ আফ্রিকার ৩ ক্রিকেটার গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। তেমনই একটি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটারকে। যদিও ম্যাচ ফিক্সিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত সেই কাণ্ডে তারা জড়িয়েছেন ২০১৫-১৬ টি-টোয়েন্টি র‌্যাম স্লাম চ্যালেঞ্জ টুর্নামেন্টে। গ্রেপ্তার দুজন লনওয়াবো টটসবে ও থামি সোলেকিলে প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও, ইথি এমবালাটির সেই অভিজ্ঞতা নেই।

দক্ষিণ আফ্রিকার দুর্নীতি বিষয়ক সংস্থা ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন (ডিপিসিআই) প্রায় ৮ বছর পর ফিক্সিংয়ের দায়ে তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে। তবে তারা সংস্থাটির জালে ধরা পড়েছেন ভিন্ন তিনটি সময়ে। এমবালাটি ১৮ নভেম্বর এবং সোলকিলে ও টটসবেকে যথাক্রমে ২৮-২৯ নভেম্বর গ্রেপ্তার করা হয়।

এর আগে ম্যাচ ফিক্সিং নিয়ে ২০১৬ সালের অক্টোবরে চমক জাগানিয়া প্রতিবেদন প্রকাশ করে তদন্তকারী সংস্থা ডিপিসিআই। মূলত অভিযুক্ত হিসেবে নাম ঘোষণার পর থেকে ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ বন্ধ হয়ে যায় এই তিনজনের। চলতি বছর প্রিটোরিয়া বিশেষ কর্মাসিয়াল ক্রাইম কোর্টে উপস্থিত হওয়ার পর ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি এমবালাটির বিরুদ্ধে মামলাটি স্থগিত করা হয়। অন্যদিকে, সোলকিলে ও টটসবে ২০০৪ সালের দুর্নীতি আইনের অধীনে পাঁচটি ভিন্ন ধারার মুখোমুখি হয়েছিলেন। আজ (শুক্রবার) ২৯ নভেম্বর তাদের বিরুদ্ধে স্থগিত সেই মামলায় নতুন করে শুনানি হয়েছে।

এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গুলাম বোদির ম্যাচ ফিক্সিংয়ে জড়ানোর ঘটনায় ক্রিকেট বোর্ড তদন্তে নামে। যেখানে ভারতীয় এক বুকির সঙ্গে মিলে র‌্যাম স্লাম টুর্নামেন্টের তিন ম্যাচে ফিক্সিংয়ে প্রণোদনা দেওয়ার বিষয় উঠে আসে। পরে বোদিকে ২০১৮ সালে গ্রেপ্তার করা হয় এবং আটটি দুর্নীতি ধারায় অভিযুক্ত হওয়ার পর ২০১৯ সালের অক্টোবরে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া পরে আরও দুজনকে গ্রেপ্তারের পর দেওয়া হয় ছয় বছরের কারাদণ্ড।

নতুন করে গ্রেপ্তার হওয়া ক্রিকেটারদের মধ্যে টটসবে দীর্ঘ সময় প্রোটিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন। সবমিলিয়ে ৮৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাঁ-হাতি এই পেসার। ব্যাটার সোলকিলে খেলেছেন ৩টি টেস্ট। এ ছাড়া এমবালাটি ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলেও, জাতীয় দলে অভিষেক হয়নি তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০