বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ ডিসেম্বর ২০২৪, ৪:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোমরা স্থলবন্দরে বৈদেশিক বাণিজ্য স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করলেও তার প্রভাব পড়েনি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। নানা গুজব ছড়ালেও ভোমরা স্থলবন্দর দিয়ে বৈদেশিক বাণিজ্য রয়েছে স্বাভাবিক।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ভারত থেকে ভোমরা বন্দর দিয়ে ৯০০ ট্রাক পণ্য আমদানি হয়েছে। এ থেকে রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ২৯ লাখ টাকা।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ৭ লাখ ৮৭ হাজার ৮৯৬ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। রাজস্ব আয় হয়েছে ৫১৯ কোটি ৭৮ লাখ টাকা।

অন্যদিকে, গত নভেম্বর মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে দুই হাজার ৮৪টি ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে।

এ বিষয়ে ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে নানা গুজব ছড়ালেও তার কোনো প্রভাব পড়েনি বন্দরের কার্যক্রমে। আমরা বৈদেশিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক আব্দুল গফুর সরদার বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে ভারত-বাংলাদেশের মধ্যে বৈরী অবস্থা সৃষ্টি হয়েছে। ফলে দুই দেশের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে বেশ উদ্বিগ্ন। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!