বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৬ ডিসেম্বর ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা আমিন

বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। আজ (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে তানজিকার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তানজিকা নিজেই বিয়ের খবর গণমাধ্যমকে জানিয়েছেন। তার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবিও প্রকাশ করেছেন।

তানজিকা জানান, ‘তিনি কখনো ভাবেননি যে জীবনে সিঙ্গেল থাকবেন। তার এতদিন সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য সঠিক সময় আসেনি। এবার তার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেছেন। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন’।

চলতি মাসে মধ্যেই বিবাহপরবর্তী অন্যান্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা জানিয়েছেন তানজিকা। তার বর অস্ট্রেলিয়াপ্রবাসী। বরের নাম সাইফ বাসুনিয়া। তিনি ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে বসবাস করছেন। ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে এ অভিনেত্রীর পরিচয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।

তানজিকা আরও জানিয়েছেন বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন। অভিনয় তার প্রাণের জায়গা। তবে কিছু কারণে তাকে অস্ট্রেলিয়া-বাংলাদেশে যাওয়া–আসার মধ্যে থাকতে হবে।

তানজিকা আমিনের এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম বিয়ে হয়েছিল স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে। তাদের সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!