বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ ডিসেম্বর ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুরিবোর্ডে ইলিয়াস কাঞ্চন ও বাঁধন

বিনোদন ডেস্ক: আগামী ১১ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৭৫ দেশের প্রায় ২৫০টি সিনেমা। এবারের উৎসবে জুরিবোর্ডের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও আজমেরী হক বাঁধন। গতকাল উৎসবের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।

২৩তম ঢাকা চলচ্চিত্র উৎসবের এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে বিচারকের দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন। এ বিষয়ে তিনি বলেন, ‘এর আগেও একবার এই উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপর তারা অনুরোধ জানালেও আমি সময় করতে পারিনি। এ বছর আবারও দায়িত্ব নিয়েছি। চেষ্টা করব, আমার ওপর অর্পিত দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার।’ এ বিভাগের জুরি হিসেবে আরও আছেন নরওয়ের চলচ্চিত্র পরিবেশক এজ হোফার্ট, চীনের চিত্রনাট্যকার ও পরিচালক ঝ্যাং ইউডি, মঙ্গোলিয়ার অভিনেত্রী মুনগুনজুল আমগালানবাতার এবং ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক ড্রাগন মিলিনকোভিচ।

আজমেরী হক বাঁধন দায়িত্ব পালন করবেন ওমেন ফিল্মমেকার বিভাগে। এ বিভাগে জুরির দায়িত্বে আরও আছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশের অভিনেত্রী ও নির্মাতা লিসা গাজী, চীনের মেই পো রেইনবো ফং এবং ইরানি অভিনেত্রী হুদা মোগাদ্দাম মানিশ।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরির দায়িত্ব পাওয়াটা সম্মানের বলে মনে করেন অভিনেত্রী বাঁধন। উৎসবে অংশ নিয়ে নতুন অভিজ্ঞতা নিতে উন্মুখ তিনি। বাঁধন বলেন, ‘অনেক বছর ধরে ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে। এ উৎসবে জুরি হিসেবে অংশ নেওয়া আমার জন্য সম্মানের, অনেক আনন্দের। অপেক্ষায় আছি বাকি জুরিদের সঙ্গে কাজ করার।’

বাঁধন আরও বলেন, ‘আমার কাছে ফেস্টিভ্যাল মানেই ইন্টারেস্টিং বিষয়। “রেহানা মরিয়ম নূর” সিনেমার জন্য অনেক ফেস্টিভ্যালে যেতে হয়েছে। কান উৎসব থেকে শুরু করে পৃথিবীর বড় বড় উৎসবে শিল্পী হিসেবে অংশ নিয়েছি। তবে একজন বিচারক হিসেবে ফেস্টিভ্যালে উপস্থিত থাকা, সিনেমা দেখা, সেগুলো বিচার করা খুব চ্যালেঞ্জিং এবং এক্সাইটিং। নতুন অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, এটাও ভীষণ আনন্দের।’

এর আগে ব্রাসেলসে অনুষ্ঠিত আই অ্যাম টুমোরো চলচ্চিত্র উৎসব এবং বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে বাঁধনের। তবে দুই উৎসবেই যোগ দিয়েছিলেন অনলাইনে। এবারই প্রথম সশরীরে কোনো উৎসবের জুরি হিসেবে অংশ নেবেন বাঁধন। তিনি বলেন, ‘কাজ থাকায় ২০২৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত ব্রাসেলসের আই অ্যাম টুমোরো ফেস্টিভ্যালে অনলাইনে যুক্ত হয়ে দায়িত্ব পালন করেছিলাম। এ ছাড়া ভিসা না দেওয়ায় ভারতের বেঙ্গালুরু উৎসবে জুরি হিসেবে উপস্থিত হতে পারিনি। যদিও কর্ণাটক রাজ্য থেকে আমাদের দেশের ভারতীয় হাইকমিশনের কাছে অনুরোধ করা হয়েছিল আমার ভিসার জন্য। কিন্তু শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় অনলাইনে যোগ দিতে হয়েছিল। এবারই প্রথম সশরীরে জুরি হিসেবে ফেস্টিভ্যালে থাকতে পারব, এটা আমার জন্য অনেক আনন্দের। উৎসবটি সবার জন্য উন্মুক্ত। সবাইকে উৎসবে এসে দেশ-বিদেশের সিনেমা দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!