বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ ডিসেম্বর ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শীতে গরম পানি ব্যবহারের উপকারিতা

অনলাইন ডেস্ক: শীতকালে ঠাণ্ডা পানি জমের মতো ভয় পান অনেকে, বিশেষ করে ঠাণ্ডাজনিত রোগ যাদের পিছু ছাড়ে না। বর্তমানে শীতের ঠাণ্ডা আবহাওয়া চারিদিকে। গোসলের জন্য তাই কুসুম গরম পানি তাদের চাই-ই চাই। তবে গরম পানি যে আপনাকে কেবল ঠাণ্ডা হাত থেকেই রেহাই দেবে তা কিন্তু নয়, রয়েছে বেশকিছু উপকারিতা।

গরম পানি শরীরের রক্তসঞ্চালন বৃদ্ধি করে, ক্লান্তি দূর করে এবং পেশিগুলোকে আরাম দেয়। স্ট্রেস কমাতে, বাতের ব্যথা এবং দ্রুত ঘুম আনতেও সাহায্য করে। তবে শীতের দিনে ঠাণ্ডা পানিতে গোসল করলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। শীতে গরম পানির নানা রকম উপকারিতা নিয়ে লিখেছেন প্রিয়াঞ্জলি রুহি।

১. শীতকালে কুসুম গরম পানি শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

২. কুসুম গরম পানি মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতেও সাহায্য করে। ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৩. ঠাণ্ডা লাগার ঝুঁকি কমাতে গরম পানি বিশেষ ভূমিকা রাখে।

৪. আপনার দৈনন্দিন কাজেও বাড়তি সুরক্ষা দেয় কুসুম গরম পানি। শীতকালে থালাবাসন বা কাপড় ধোয়ার জন্য ঠাণ্ডা পানি ঘাঁটাঘাঁটি করলে সর্দি-কাশির ঝুঁকি বাড়ে, এ ক্ষেত্রে ব্যবহার করতে পারেন গরম পানি। তাছাড়া নিত্যব্যবহারের জিনিসপত্র জীবাণুমুক্ত করতেও সহায়তা করে এটি।

৫. ত্বক সুস্থ রাখতেও গরম পানি দিয়ে গোসল করা উচিত।

এর ফলে ত্বক থেকে মরা কোষ বেরিয়ে যায়।
পানি গরম করার জন্য বাজারে পাওয়া যায় গিজার, ইলেকট্রিক কেটলির মতো আধুনিক হোম অ্যাপ্লায়েন্স। যা দিয়ে সহজেই করতে পারেন গরম পানি। তবে গোসলের জন্য গরম পানি করতে গিজার হতে পারে আপনার আদর্শ সঙ্গী। চায়ের জন্য ইলেকট্রিক কেটলি। এসব ইলেকট্রিক পণ্য বিদ্যুৎ সাশ্রয়ী, ব্যবহারও বেশ সহজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০