বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ ফেব্রুয়ারি ২০২৩, ৯:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি: ঘটনাস্থল পরিদর্শনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া রাধা গোবিন্দ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনার পর মন্দিরটি পরিদর্শন করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার বিকালে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের নেতৃত্বে কমিটির নেতাকর্মীরা মন্দিরটি পরিদর্শন করেন।

এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নয়ন সানা, নির্মল দাশ, উপজেলা কমিটির নিত্যনন্দ ঘোষ, বাসুদেব মন্ডল, উত্তম কুমার ধাড়া, পারুলিয়ার ইউপি সদস্য অসীম ঘোষ, রাধা গোবিন্দ মন্দিরের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার মিস্ত্রিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে এমন দুঃসাহসিক চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

এসময় বৃটিশ শাসনামলে নির্মিত দেব দেবীর দুষ্প্রাপ্য পিতলের মূর্তি, প্রতিমার দেহের গহনা, দানবাক্সের অর্থ চুরির এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেয়ার পাশাপাশি চুরি যাওয়া মালামাল দ্রুত উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০