বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৃত্যুভয়ে ২ মাস বাঙ্কারের মধ্যে ছিলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার কয়েকজন একান্ত সহকারী প্রায় দুইমাস একটি বাঙ্কারের মধ্যে ছিলেন। মৃত্যুভয়ে এ পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) লন্ডনের টাইমস পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার অভিযান শুরু হলে জেলেনস্কি দুই সপ্তাহের জন্য বাঙ্কারে থাকার পরিকল্পনা নেন কিন্তু পরে তিনি প্রাণভয়ে দুই মাস বাঙ্কারে অবস্থান করেন।

টাইমস পত্রিকাটি বলছে, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন সরকার দ্রুতই রাজধানী কিয়েভের বাংকোভায়া স্ট্রিটে প্রেসিডেন্ট প্রাসাদের নিচে একটি নিরাপদ আশ্রয় নির্মাণ করে। এ বাঙ্কারের চারপাশ জুড়ে এত বেশি গোপনীয়তা অবলম্বন করা হয় যে প্রেসিডেন্টের সঙ্গে যেসব কর্মকর্তা থাকতেন তাদের সবার কাছ থেকে নন-ডিসক্লোজার এগ্রিমেন্টে সই নেওয়া হয়। এ চুক্তি অনুসারে কেউই প্রেসিডেন্ট জেলেনস্কির অবস্থান এবং এ বাঙ্কারের কথা প্রকাশ করতে পারবে না।

চুক্তিতে শেল্টারের নকশা, অবস্থান, সুযোগ সুবিধা এমনকি কী খাদ্য দেওয়া হয়- সে সম্পর্কিত যে কোনো তথ্য প্রকাশ নিষিদ্ধ করা হয়।

ইউক্রেনের খাদ্যমন্ত্রী নিকোলাই সলস্কি টাইমসকে জানিয়েছেন, রাশিয়ার সেনারা কিয়েভের উপকণ্ঠে পৌঁছে গেলে বাঙ্কারের মধ্যে অবস্থান করা জেলেনস্কি এবং তার সহযোগীরা মারাত্মকভাবে ভীত হয়ে পড়েন। সে সময় কথাবার্তা বলাও কমিয়ে দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০