ডেস্ক রিপোর্ট: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এসময় বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী শোয়াইব আহমাদ।
আরও উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, এনডিসি পলাশ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রিট প্রণয় বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, শিক্ষক এম ইদুজ্জামান ইদ্রিস, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ইকবাল কবির খান বাপ্পি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।
প্রতিযোগীদের শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী স্বপ্নীল সরদার।
খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



















