বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৩০ মে ২০২৩, ৮:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন: ২১ পদে ৭০ প্রার্থীর মনোনয়ন জমা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩-এ ১৯টি পদের বিপরীতে ৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (৩০ মে) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ে সভাপতি পদে ৫জন, সাধারণ সম্পাদক পদে ৪জন, সহ-সভাপতি পদে ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ৩ জন, সহ-প্রচার সম্পাদক পদে ৪ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ৩ জন, অফিস সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন ও সদস্য পদে ২৭জন মনোনয়নপত্র দাখিল করেন।

সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন শেখ রবিউল ইসলাম রবি, মো. মুকুল হোসেন, আবু তালেব, জাকির হোসেন মিঠু ও মো. আরশাদ আলী খোকা। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কাজী আকতার হোসেন মহব্বত, শেখ জাহিদুর রহমান, শেখ মামুনুর রশিদ ও মো. ফারুক হোসেন।

নির্বাচনী তফশীল অনুযায়ী আগামী ৩১ মে মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ১ জুন আপীলের শুনানী ও নিষ্পত্তি, ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও আগামী ১৭ জুন শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ভবনে নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনে ২০৭২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মো. রবিউল হোসেন, সদস্য সচিব শেখ হারুর উর রশিদ ও সদস্য মো. সেলিম রেজা মিঠু।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705