বাংলাদেশ, বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২২ জুলাই ২০২৫, ১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুলে বিমান বিধ্বস্ত: মেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মেহেরপুরের হাবিবা

ডেস্ক রিপোর্ট :মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার মেয়ে উম্মে হাবিবা রজনী। কিন্তু ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় তিনি বাড়ি ফিরেছেন লাশ হয়ে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে হাবিবার লাশ তার বাবার বাড়ি গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামের স্কুল পাড়ায় পৌঁছালে পরিবার-পরিজন ও গ্রামবাসীর আহাজারিতে ভারি হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

পরে হাবিবার মরদেহ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাজিপুর গ্রামে শ্বশুরবাড়িতে মঙ্গলবার সকাল ৯টায় দাফন করা হয় বলে তার স্বামী জহুরুল ইসলাম জানিয়েছেন।

৩৭ বছর বয়সী উম্মে হাবিবা রজনী মটমুড়া ইউনিয়ন বিএনপির নেতা আবদুল হামিদের মেয়ে। তিনি স্বামী জহুরুলের সঙ্গে ঢাকার উত্তরার চার নম্বর সেক্টরের একটি বাসায় থাকতেন। জহুরুল একটি বেসকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি টাইলসের ব্যবসা করেন।

তাদের একমাত্র মেয়ে ১২ বছর বয়সী ঝুমঝুম খাতুন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

ঘটনার বর্ণনায় জহুরুল ইসলাম বলেন, “বাড়ির রান্না-কাজ শেষ করে মেয়েকে আনতে সোমবার বেলা ১টার দিকে মাইলস্টোন স্কুলের দিকে রওনা হওয়ার সময় হাবিবা বলেছিল, ফিরে একসঙ্গে খাবো। দুপুরে প্রতিদিন আমাদের একসঙ্গে খাওয়া হয়। কালকে দুপুরেও মেয়ে ফিরল, কিন্তু সে ফিরলো না।

“মেয়েকে নিতে অপেক্ষা করার সময় হঠাৎ একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে হাবিবা মারাত্মক দগ্ধ হয়। তাকে ঢাকার সিএমএইচ বার্ন ইউনিটে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এখন বাসার ডাইনিং টেবিল আমাদের কাছে হাহাকার।”

তিনি বলেন, মেয়ে ঝুমঝুম গুরুতর আহত হলেও সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উম্মে হাবিবার অকাল মৃত্যুতে তার বাড়ি বাওট গ্রামে শোক নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, রজনী ছিলেন অত্যন্ত স্নেহশীলা ও সদালাপী। তার এমন মর্মান্তিক মৃত্যু এলাকাবাসীর হৃদয়ে গভীর দাগ কেটেছে।

গাংনী থানার ওসি বনি ইসরাফিল বলছেন, ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ওই স্কুলের এক ছাত্রীর লাশ অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছিল। তারা জানাজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চশিক্ষা থেকে মানবিকবিদ্যা বাতিলের সিদ্ধান্ত আত্মঘাতী || ‎তারিক ইসলাম

ভূমিদস্যুদের কবল থেকে জলমহল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা

তালায় স্কাউটের ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

রাড়ুলীর সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া

সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস বিষয়ক প্রশিক্ষণ শুরু

ভাঙনের কবলে জেলা পরিষদ মালিকানাধীন ডুমুরিয়া ঘাট

১০

মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

১১

কেশবপুরে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

১২

কালিগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১৩

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ছাত্রদলের দুই গ্রুপের শুভেচ্ছা বিনিময়

১৪

নাবিলার ‘বনলতা’য় মুগ্ধ সাদিয়া

১৫

তানজিদ-শান্তর ফিফটি, মোসাদ্দেক ঝড়ে বাংলাদেশের ২৮৪

১৬

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

১৭

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ, স্টার্টআপে সুদ মাত্র ৪ শতাংশ

১৮

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ

১৯

৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

২০