বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ জুন ২০২৩, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে প্রশিক্ষণরত অবস্থায় বাউফল ইউএনওর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১১ জুন) আনুমানিক সাড়ে ১১টার দিকে ভারতে বাংলাদেশের বেসামরিক কর্মচারীদের জন্য মাঠ প্রশাসনের ওপর মধ্য-ক্যারিয়ার প্রোগ্রাম শীর্ষক প্রশিক্ষণে থাকাকালীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রশাসন ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়েছে।
এদিকে, তরুণ এই কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছেন পটুয়াখালীর নানান শ্রেণি-পেশার মানুষ। পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলামসহ তার কর্মস্থল বাউফলের রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি কমকর্তা-কর্মচারী, সাংবাদিক ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছেন।

মো. আল-আমিন বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৩তম ব্যাচের একজব প্রশাসনিক কর্মকর্তা। ভারতে উত্তরখণ্ড প্রদেশের মিশরিতে ৪ জুন প্রশিক্ষণে যান। ১৮ জুন তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। তাঁর গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা এলাকায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০