বাংলাদেশ, শনিবার, ০২ মে ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১২ জুন ২০২৩, ৫:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পৌর পরিষদের সাথে নাগরিক কমিটির মতবিনিময়: পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট: নাগরিকদের আপত্তি উপেক্ষা করে সাতক্ষীরা পৌরসভার একতরফা পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

সোমবার (১২ জুন) বেলা ১২টায় সংগঠনের নেতৃবৃন্দ সাতক্ষীরা পৌরসভায় গিয়ে ভারপ্রাপ্ত মেয়রসহ কাউন্সিলরদের সাথে মতবিনিময় করে পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান।

এসময় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল।

নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানির গ্রাহকের অনেকেই বছরের পর বছর পানি পায় না। অর্ধেকের বেশি গ্রাহক অনিয়মিতভাবে পানি পেলেও তা ব্যবহার অযোগ্য। পানি সরবরাহ শাখার নিয়মিত ও মাস্টাররোলের ৫৭ জন কর্মচারীর অধিকাংশই শুধু বসে বসে বেতনই নেন না বরং অনেকে পানির তালিকা বহির্ভূত ভুয়া গ্রাহকদের কাছ থেকে মাসোহারা আদায়ে ব্যস্ত থাকেন।

নাগরিক নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরা পৌর এলাকার ১০ ইউনিটের একটি ৫তলা ভবনের এক ইঞ্চি পানির লাইনের মাসিক বিল এবং দুই রুম বিশিষ্ট একটি টিনসেডে বাড়ির পানির বিলও একই হারে নির্ধারিত হয়ে আসছে। বড় ভবনের মালিকরা মেশিন লাগিয়ে পানি টেনে নেওয়ায় যাদের মেশিন নেই তারা পৌরসভার সরবরাহকৃত পানি থেকে বঞ্চিত হয়। নেতৃবৃন্দ এসব সমস্যার সমাধান করে সুপেয় ও ব্যবহারযোগ্য পানির নিয়মিত সরবরাহ নিশ্চিত করে পুনরায় গণশুনানীর মাধ্যমে বিল বৃদ্ধির বিষয়টি উপস্থাপন করার আহবান জানান।

সভায় সাতক্ষীরা শহরের যানজট নিরসনে বিভিন্নস্থানে সংযোগ সড়ক নির্মাণ, ডিজাইন ও বিধিবহির্ভূতভাবে যত্রতত্র ভবন নির্মাণ বন্ধ, ব্যক্তিগত জমিতে ভবন নির্মাণের পর রাস্তার উপর সিড়ি ও যাতায়াতের পথ তৈরীর প্রবণতা বন্ধ, ইজিবাইক ও ভ্যান চালকদের অযথা হয়রানি বন্ধ, বিভিন্নস্থানে নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবশে ময়লা আবর্জনা ফেলা বন্ধ, পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা এবং বর্ষা মৌসুমের পূর্বেই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মতবিনিময় সভায় সাতক্ষীরা পৌরসভার বেহাল সড়কগুলো সংস্কারে জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়ায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সড়ক নির্মাণে গুণগত মান বজায় রাখার আহবান জানানো হয়। এছাড়া নিউমার্কেট ও একাধিক হকার্স মার্কেট নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুর্নবাসনের দাবি জানানো হয়।

সভায় সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সংরক্ষিত নারী কাউন্সিলর অনিমা রানী মন্ডল, কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, সৈয়দ মাহামুদ পাপা, আইনুল হক নান্টা, শেখ মারুফ হাসান, জাহাঙ্গীর হোসেন কালু, আমিনুর রহমান বাবু, শেখ শফিক উদ দৌল্লা সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় নাগরিক কমিটির পক্ষে বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর এস এ এম ওয়াহেদ, মাধব চন্দ্র দত্ত, অধ্যাপক ইদ্রিস আলী, শেখ সিদ্দিকুর রহমান, নিত্যানন্দ সরকার, আলী নুর খান বাবুল, আদিত্য মল্লিক, মো. মফিজুর রহমান, জহুরুল কবির, অ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার উন্নয়নে ১৬ দফা দাবিতে ঢাকায় তরুণদের মানববন্ধন

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

নির্মাণ শ্রমিক ও রঙ পালিশ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

ফার্নিচার ও রঙ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের র‌্যালি, আলোচনা ও অর্থ বিতরণ

ইমারত নির্মাণ টাইলস্ ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

পাইকগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালন

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মীরগাং ও গনেশপুর প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন

১০

দেবহাটায় র‌্যালি ও শ্রমিক সমাবেশ

১১

কালিগঞ্জে মহান মে দিবস পালন, শ্রমিক ঐক্যের আহ্বান

১২

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ

১৩

ডিসি সম্মেলন শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

১৪

নারীর শ্রম; ‘সহায়তা’ নয় ‘পেশা’ | এস এম জান্নাতুল নাঈম

১৫

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তরুণদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৬

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৭

শ্রমের স্বীকৃতি, উপকূলের নীরবতা | আশিকুজ্জামান

১৮

উপকূলে নারী শ্রমিকদের সংগ্রাম: কাজ সমান, মজুরি অর্ধেক

১৯

সাতক্ষীরায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705