বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বীর নিবাস’র চাবি পেলেন ১১৬ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার পরিবার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বীর নিবাস’র চাবি পেলেন ১১৬ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার পরিবার।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় গণভবণ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বীর নিবাস হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এর পরপরই বীর মুক্তিযোদ্ধাদের হাতে বীর নিবাস’র চাবি তুলে দেওয়া হয়।

এসময় সাতক্ষীরা প্রান্তে সদর উপজেলা ডিজিটাল কর্নারে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ-জোহরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনির হোসেনসহ বীর মুক্তিযোদ্ধাগণ।

অনুষ্ঠানে জানানো হয়, অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার ২৯১ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার পরিবার ‘বীর নিবাস’ পাবেন। এর মধ্যে বুধবার ১১৬টি বীর নিবাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করেছেন।

সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইয়ারুল হক বলেন, ঘর পেয়ে মুক্তিযোদ্ধা পরিবারগুলো যেমন আনন্দে ভাসছে তেমনি আমার ঘরগুলো নির্মাণ করতে পেরে গর্ববোধ করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০