বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্গাবাটিতে পুরানো জিও ব্যাগ কেটে নতুন ব্যাগে ঢোকানো হচ্ছে বালু!

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটির ভাঙন কবলিত এলাকায় এক বছর আগে জিও ব্যাগ প্লেসিং করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান অনিতা এন্টার প্রাইজ।

সম্প্রতি হঠাৎ ওই এলাকায় উপকূল রক্ষা বাঁধে ফের ফাটল দেখা দিয়েছে। এরপর বাঁধ রক্ষায় তৎপরতা শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু সেখানে পানি উন্নয়ন বোর্ড নিয়োগকৃত শ্রমিক সরদার খরচ বাঁচাতে ভিন্ন কৌশল গ্রহণ করেছে।

সরজমিনে দেখা গেছে, শ্রমিকরা আগে প্লেস করা বালু ভর্তি পুরানো জিও ব্যাগ কেটে বালি বের করে নতুন জিও ব্যাগে ভরে পুরাতন খালি জিও ব্যাগটি নদীতে ফেলে দিচ্ছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্ৰামের শ্রমিক সরদার আইয়ুব আলীর নেতৃত্বে দূর্গাবাটি এলাকার আলামিন, আনিছুর, হাকিম আলীসহ ১৩ জন শ্রমিক জিও ব্যাগে বালু ভর্তির কাজ করছেন। এসময় কর্মরত শ্রমিকদের কাছে পুরানো বালু ভর্তি জিও ব্যাগ কেটে নতুন জিও ব্যাগে ভর্তির বিষয়ে জানতে চাইলে তারা কোন কথা বলেননি।

এ ব্যাপারে শ্রমিক সর্দার আইয়ুব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার শ্রমিকরা কাজ করছে। কিন্তু জিও ব্যাগ কেটে বালু নিয়ে কাজ করলে সেসব শ্রমিককে মেরে ফেলতে হবে।

এদিকে, শ্রমিক সর্দার আইয়ুব আলী ছাত্রলীগ নেতা পরিচয় দানকারী বাপ্পি নামের এক যুবককে দিয়ে বিভিন্নভাবে এই প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করছেন।

স্থানীয় দেবদাস মন্ডল জানান, অতি মুনাফার লোভে বালু না কিনে এক বছরেরও বেশি সময় আগে প্লেসিং করা জিও ব্যাগ কেটে বালু নিচ্ছেন শ্রমিক সরদার।

দূর্গাবাটি এলাকার রবীন্দ্রনাথ মন্ডল জানার, এক মুরগি দুই বার জবাই করার মতো করছে। এর আগে এ ব্যাগ দেখিয়ে টাকা নিয়েছে। এবার শুধু ব্যাগ পরিবর্তন করে আবার টাকা নেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, কিছু পুরানো জিও ব্যাগ নদীতে ফেলে দিয়েছে, আর কিছু কর্মরত শ্রমিকরা বাড়ি নিয়ে গেছে।

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা বলেন, জিও ব্যাগ কাটার ঘটনা জানতে পেরে তাদের আমাদের সাইট থেকে বের করে দেওয়া হয়েছে। এর পরে আর আমাদের সাইটে ঐ শ্রমিকরা যাতে কাজ করতে না পারে সেবিষয়ে ব্যবস্থা গ্ৰহণ করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০