বাংলাদেশ, রবিবার, ২৪ মে ২০২৬
১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৬ ডিসেম্বর ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌদি আরবে গিয়ে সংসার নিয়ে ঐশ্বরিয়ার স্পষ্ট বার্তা

বিনোদন ডেস্ক: সৌন্দর্য, মাধুর্য আর অভিনয়ের দক্ষতায় অনেক আগেই বিশ্ব জয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি তিনি যোগ দেন সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে। নীল নয়না আর রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগান রাই সুন্দরী। অনুষ্ঠান চলাকালে হলিউড তারকা ডাকোটা জনসনের সঙ্গে তার খুনসুটির মুহূর্তও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জেদ্দায় অনুষ্ঠিত তার বিশেষ মাস্টারক্লাস। সেখানে নিজের কাজ, ক্যারিয়ার বেছে নেওয়া এবং ব্যক্তিগত জীবন নিয়ে অকপটভাবে কথা বলেন এই বলিউড তারকা। আর সেখানেই সংসার-জল্পনা উড়িয়ে দিয়ে স্পষ্ট বার্তা দেন ঐশ্বরিয়া।

হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন, ‘আমি আরাধ্যার যত্ন নেওয়া আর অভিষেকের সঙ্গে সময় কাটাতে এতটাই ব্যস্ত যে নতুন ছবি সই না করলেও আমি নিরাপত্তাহীনতায় ভুগি না। নিরাপত্তাহীনতা কোনোদিনই আমাকে চালিত করেনি।’
তার এই বক্তব্যেই স্পষ্ট- দাম্পত্যে চিড় ধরার যে গুঞ্জন ছড়িয়েছিল, তাতে কোনো সত্যতা নেই। বরং অভিষেকের সঙ্গেই সংসার নিয়ে স্বচ্ছন্দ তিনি।

এক ভাইরাল ভিডিওতে ঐশ্বরিয়ার আরও বলেন, ‘নিরাপত্তাহীনতা কখনো আমার সত্ত্বার অংশ ছিল না। অনেক সময় বাইরের কণ্ঠস্বর সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে, কিন্তু আমি তেমন নই। আমার ক্যারিয়ারের সিদ্ধান্তগুলো এসেছে খুব স্বাভাবিকভাবে, নিজের মতো করেই।’

ক্যারিয়ারের শুরুর দিনগুলোর প্রসঙ্গ টেনে তিনি জানান, মণিরত্নমের ‘ইরুভার’ থেকেই তিনি বুঝেছিলেন কোন ধরনের চলচ্চিত্র করতে চান। ‘দেবদাস’রপর মানুষ যখন বড় কাজের প্রত্যাশা করছিল, তখন তিনি ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ বেছে নিয়েছিলেন কারণ গল্পটি তাকে আকৃষ্ট করেছিল।

ঐশ্বরিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘পোন্নিয়িন সেলভান: পার্ট টু’ ছবিতে। নতুন কোনো প্রজেক্টে এখনো সই করেননি। মা হওয়ার পর থেকেই আরাধ্যাই তার জীবনের মূল ফোকাস। মেয়েকে সময় দিতে ক্যারিয়ার থেকে কয়েক ধাপ পিছিয়ে আসতেও দ্বিধা করেননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা

পবিত্র হজ পালনে গিয়ে সৌদিতে ২৭ বাংলাদেশির মৃত্যু

গুমের মামলায় সাবেক আইজিপি বেনজিরের সহযোগী রিফাত গ্রেপ্তার

রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

পরপর বিশ্বকাপ জিতেছিল কেবল দুটি দেশ, আর্জেন্টিনা কি পারবে?

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সাদা টাক্সেডো লুকে কানে চমক ঐশ্বরিয়ার

হোয়াইট হাউসের বাইরে গুলি, সন্দেহভাজন নিহত

৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নেক্সজেন গ্র্যাজুয়েট ফেলো নির্বাচিত হলেন ২০ তরুণ

১০

নতুন কুড়ি স্পোর্টসে ক্রিকেটে সাতক্ষীরা বালক দল চ্যাম্পিয়ন, বালিকা দল রানার্সআপ

১১

এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচারের আশ্বাস

১২

মিনায় তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি, হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা

১৩

১১ বছরে দক্ষিণের মশাল

১৪

জলাতঙ্ক রোগ প্রতিরোধে পথকুকুরসহ ঝুঁকিপূর্ণ প্রাণীদের ভ্যাকসিন প্রদান

১৫

কয়রায় সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায় কর্মসূচি উদ্বােধন

১৬

দেবহাটায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১৭

বিষ্ণুপুরে ভিজিএফের চাল বিতরণ

১৮

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুশুলিয়ায় ভিজিএফের চাল বিতরণ

১৯

বিষ্ণুপুরে সড়ক দখল করে রমরমা বালুর ব্যবসা!

২০
error: Content is protected !!