বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ১২:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রাশিয়ার ‘বড় ধরনের’ বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী কিয়েভসহ ইউক্রেনের পূর্ব-পশ্চিমের শহরগুলোতে সিরিজ বিমান হামলা শুরু করেছে রাশিয়া।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, স্থানীয় সময় মঙ্গলবার এই হামলা শুরু হয়।
প্রাথমিক তথ্য অনুসারে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩০টি ড্রোনের মধ্যে ২৮টি ভূপাতিত করেছেন।

হামলায় ইরানে তৈরি ‘শাহেদ ড্রোন’ ব্যবহার করা হয়েছে।

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, ‘রাজধানীতে আরেকটি ব্যাপক বিমান হামলা। ’

আল জাজিরা বলছে, শহরটিতে ভোর থেকে প্রায় সাড়ে চার ঘণ্টা এবং দেশের অন্যান্য অংশে কয়েক ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন শোনা যায়।

পোল্যান্ডের সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে লভিভ শহর অবস্থিত। শহরটিতে সাত লাখ মানুষ বসবাস করে। লভিভের সামরিক প্রশাসন জানিয়েছে, ভোর ৫টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেগুলো ‘গুরুতর অবকাঠামো’তে আঘাত করেছে। শহরে আগুন ছড়াচ্ছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান ইউরি মালাশকো বলেছেন, রাশিয়া তার অভিযানে টেলিযোগাযোগ অবকাঠামোর পাশাপাশি কৃষি ও কৃষি সম্পত্তিকে লক্ষ্যবস্তু করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০