বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ জুন ২০২৩, ৯:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক নাদিম হত্যার দায় স্বীকার চেয়ারম্যান বাবুর

ডেস্ক রিপোর্ট: জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ‍দিয়েছেন মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান (সদ্যবহিষ্কৃত) ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু।

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পাঁচদিনের রিমান্ড শেষে আজ দুপুর ১টা ৪৫ মিনিটে আসামি বাবুকে পুলিশি পাহারায় আদালতে হাজির করা হয়। পরে জামালপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে তোলা হয় তাকে। এসময় তিনি সাংবাদিক নাদিম হত্যার দায় স্বীকার করেন। পরে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।’

জামালপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আরমান আলী বলেন, রিমান্ডে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। আজ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় বাবু চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন বাংলানিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি নাদিম। পরদিন বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান বাবুকে পাঁচদিনসহ অন্যদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০