বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ জুলাই ২০২৩, ১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারি কলেজের ফেসবুক পেজে পর্নো ছবি-ভিডিও, থানায় জিডি

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ায় একটি সরকারি কলেজের ফেসবুক পেজে পর্নো ছবি ও ভিডিও আপলোড করা হয়েছে৷ এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পেজটি হ্যাক করে এসব ভিডিও ও ছবি আপলোড করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মিরপুর থানায় কলেজ কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করেছে।

জানা যায়, গত ২৮ মে থেকে পেজটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। সে সময় থেকেই পেজটিতে হ্যাকাররা নানা রকম আপত্তিকর ছবি ভিডিও আপলোড করে চলেছে।
এ বিষয়ে আইনশৃংখলা বাহিনী ও পুলিশের ক্রাইম ইউনিয়টের সাথে যোগাযোগ করেও গত এক মাসে এর কোন সুরাহা হয়নি।

কলেজের রসায়ন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান বলেন, করোনাকালে কলেজ বন্ধ থাকায় অনলাইন ক্লাস চালু রাখার জন্য ‘আমলা সরকারি কলেজ, মিরপুর, কুষ্টিয়া’ একটি ফেসবুক পেজ খোলা হয়। অনলাইন ক্লাস আপলোড ও কলেজের প্রয়োজনীয় তথ্য এই পেজের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়। কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই পেজের সঙ্গে যুক্ত আছেন। গত ২৮ মে হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পারি। হ্যাক হওয়ার পর থেকে অশ্লীল ছবি-ভিডিও আপলোড হতে থাকে।

কলেজের অফিসিয়াল ফেজবুক পেজে এ ধরনের ভিডিও-ছবি দেখে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সবাই বিব্রত। বিষয়টি নিয়ে অনেকে হাসাহাসি করছেন। এতে করে কলেজের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।

আমলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাদশা জাহাঙ্গীর বলেন, হ্যাক হওয়ার বিষয়টি জানার পর মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে কুষ্টিয়া পুলিশের ক্রাইম ইউনিটের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষর্থী-অভিভাবকদের কাছ থেকে নিয়মিত ফোন পাচ্ছি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অবগত করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষকেও তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত

বেনাপোল চেকপোস্টে ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু

প্রায় ৬১ লাখ টাকা নিয়ে লাপাত্তা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাশিয়ার শরিফুল

শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, যেভাবে আবেদন করবেন

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

১০

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

১১

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

১২

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

১৩

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১৫

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১৬

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১৭

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৮

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৯

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

২০
error: Content is protected !!