বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ জুলাই ২০২৩, ৩:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার গোলকিপার মার্তিনেসের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ওই তারকা ফুটবলারের অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছে। আমি আপনার সফলতা কামনা করি।

বাংলাদেশের ফুটবল জনপ্রিয়তার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ফুটবল সারা বিশ্বে জনপ্রিয়। বাংলাদেশিরাও ফুটবল উন্মাদ।

ফুটবলসহ খেলাধুলার সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা এবং দাদা ফুটবলপ্রেমিক ছিলেন।

ফুটবলসহ অন্যান্য খেলাধুলার প্রসারে উপজেলা পর্যায় পর্যন্ত মিনি স্টেডিয়াম নির্মাণসহ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

এমিলিয়ানো মার্তিনেস বলেন, ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা, বিশেষ করে বিপুল সংখ্যক আর্জেন্টিনা ফুটবল ভক্ত আছেন জেনে আমি আনন্দিত।

তিনি বলেন, বাংলাদেশ সফরে এসে তিনি আনন্দিত।

এর আগে সোমবার ভোরে ঢাকায় আসেন এমিলিয়ানো মার্তিনেস। বিকেলে তিনি কলকাতা যাবেন।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মার্তিনেসের অবদান অনেক। এ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস পুরস্কার জিতেছেন মার্তিনেস।

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে এবং কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে দলকে জিতিয়েছিলেন এমিলিয়ানো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

১

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

২

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৩

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৪

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৫

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৬

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

৭

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

৮

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

৯

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১০

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১১

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৩

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৪

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৬

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১৭

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

১৯

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

২০