বাংলাদেশ, রবিবার, ২৪ মে ২০২৬
১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৪ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের শংকর পাশা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধারের কাজ করেছে। প্রাথমিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজ পালনে গিয়ে সৌদিতে ২৭ বাংলাদেশির মৃত্যু

গুমের মামলায় সাবেক আইজিপি বেনজিরের সহযোগী রিফাত গ্রেপ্তার

রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

পরপর বিশ্বকাপ জিতেছিল কেবল দুটি দেশ, আর্জেন্টিনা কি পারবে?

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সাদা টাক্সেডো লুকে কানে চমক ঐশ্বরিয়ার

হোয়াইট হাউসের বাইরে গুলি, সন্দেহভাজন নিহত

৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নেক্সজেন গ্র্যাজুয়েট ফেলো নির্বাচিত হলেন ২০ তরুণ

নতুন কুড়ি স্পোর্টসে ক্রিকেটে সাতক্ষীরা বালক দল চ্যাম্পিয়ন, বালিকা দল রানার্সআপ

১০

এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচারের আশ্বাস

১১

মিনায় তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি, হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা

১২

১১ বছরে দক্ষিণের মশাল

১৩

জলাতঙ্ক রোগ প্রতিরোধে পথকুকুরসহ ঝুঁকিপূর্ণ প্রাণীদের ভ্যাকসিন প্রদান

১৪

কয়রায় সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায় কর্মসূচি উদ্বােধন

১৫

দেবহাটায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১৬

বিষ্ণুপুরে ভিজিএফের চাল বিতরণ

১৭

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুশুলিয়ায় ভিজিএফের চাল বিতরণ

১৮

বিষ্ণুপুরে সড়ক দখল করে রমরমা বালুর ব্যবসা!

১৯

শার্শায় প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১

২০
error: Content is protected !!