বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৯ জুন ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাবিলার ‘বনলতা’য় মুগ্ধ সাদিয়া

বিনোদন ডেস্ক: রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে বড় পর্দায় গল্প বুনেছেন নির্মাতা উজ্জ্বল। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে চলছে নানা আলোচনা। এবার সিনেমাটি দেখে নিজের মুগ্ধতা ও ভালো লাগার কথা প্রকাশ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এক সংবাদ সম্মেলনে সিনেমাটির ভূয়সী প্রশংসা করার পাশাপাশি এর পেছনের দীর্ঘ ত্যাগ ও কলাকুশলীদের অভিনয়ের দারুণ মূল্যায়ন করেছেন তিনি।

সিনেমাটি দেখার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘এত দারুণ! আমি সিনেমা শেষ করে উজ্জ্বল ভাইকে দেখে জিজ্ঞেস করেছি, ‘ভাইয়া, আপনার কাছে আমার একটা প্রশ্ন এই সিনেমাটার, ইভেন জীবনানন্দ দাশের এতগুলো কবিতা রিসার্চ করতে আপনার কতদিন সময় লেগেছে?’ সে বলেছে আট বছর। আট বছরের সাধনা! মানে, সাধনার পরেই এরকম একটা ছবি আমি দেখতে পেরেছি। এটাতে আসলে আমার মনে হচ্ছে যে, দিস ইজ মাই অ্যাচিভমেন্ট।’

সিনেমার গল্প ও চরিত্রের সাথে নিজের সংযোগের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে। প্রত্যেকটা চরিত্রের সাথে আমি জার্নি করেছি। নাবিলা আপু এত গ্রেসফুল, তুমি মাশাল্লাহ! আপুকে যে, ‘একটু বলো কেমন, তুমি কী করছ?’ ও বলেছিল, ‘গিয়ে দেখবা, হলে দেখবা। না, আমি তো তেমন ভালো অভিনয় করিই না।’

‘এইটা একটা ভালো আর্টিস্টের লক্ষণ যে, সে নিজের অভিনয়কে পছন্দ করে না। যখন তার মনে হয় যে সে আরও ভালো করতে পারে বা একজন ভালো আর্টিস্ট তার অভিনয় থেকে ভুল বের করতে পারে, তো নাবিলা আপুও তেমনি। আমি বলেছিলাম, তার মানে তুমি ভালোই করেছ। তুমি অনেক ভালো করেছ। নাবিলা প্রত্যেকটা চরিত্রের সাথে নিজেকে যেভাবে ক্যারি করেছে ওয়ান্ডারফুল।’

সিনেমার মূল চরিত্র ও অন্যান্য অভিনেতাদের কাস্টিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাদিয়া বলেন, ‘খায়রুল বাসার জীবনানন্দ দাশের চরিত্রে একদম মানিয়ে গিয়েছে। মনে হচ্ছিল আমি ওনাকেই দেখছি। আর সোহেল মণ্ডলের কথা আমি আলাদা করে বলব। সে যখন স্ক্রিনে এসেছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তোবা ইন্টারন্যাশনাল কোনো পারফর্মারের অভিনয় দেখছি, এরকম মনে হচ্ছিল। খুবই ভালো।’

কস্টিউম, মেকআপ ও কাস্টিং ডিরেকশনের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, ‘কস্টিউম থেকে শুরু করে মেকআপ সবকিছু, প্রত্যেকটা চরিত্রের সাথে সবাইকে এত সুন্দর মানিয়েছে! মনে হচ্ছিল যে, পারফেক্ট কাস্টিং খুঁজে একদম এই সিনেমার সাথে মানে একদম পারফেক্ট কাস্টিংগুলো খুঁজে বের করেছে, এরকম।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

কালিগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ছাত্রদলের দুই গ্রুপের শুভেচ্ছা বিনিময়

নাবিলার ‘বনলতা’য় মুগ্ধ সাদিয়া

তানজিদ-শান্তর ফিফটি, মোসাদ্দেক ঝড়ে বাংলাদেশের ২৮৪

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ, স্টার্টআপে সুদ মাত্র ৪ শতাংশ

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ

৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু

১০

৩৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প একনেক সভায় অনুমোদন

১১

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিলে স্থগিত

১২

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৩

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী

১৪

আ.লীগের নেতাকর্মীসহ যে কেউ স্থানীয় নির্বাচন করতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৫

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবর ‘ভিত্তিহীন’: শিক্ষা মন্ত্রণালয়

১৬

কম গোল হজমে সেরা আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩ তম

১৭

বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নিতে রাশিয়াকে প্রস্তাব

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৯

প্রধানমন্ত্রীর চীন সফর, আসছে বড় বিনিয়োগ

২০