বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ জুলাই ২০২৩, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘোনায় গ্রাম আদালতে হামলা, জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত চলাকালীন সময়ে ইউপি সদস্যদের উপরে হামলার চেষ্টায় জড়িতদের শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ জুলাই) দুপুরে ঘোনা ইউনিয়ন পরিষদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় পরিষদের সদস্যরাসহ ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, গত ৬ জুলাই প্রতি সপ্তাহের ন্যায় ঘোনা ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত বসে। ওইদিন ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাদেক আলীর স্ত্রী রেবেকা খাতুন একই এলাকার জিয়ারতুল মোল্ল্যার ছেলের কাছে ৬০ হাজার টাকা পাবে মর্মে দায়েরকৃত একটি কেস্-এর শুনানী ছিল। শুনানী শুরু হওয়ার সাথে সাথে বিচার কার্যক্রম পণ্ড করতে জাহাঙ্গীরের সমর্থকরা হট্টগোল শুরু করে। এসময় উপস্থিত ইউপি সদস্যরা হট্টগোলকারীদের বাইরে যেতে বললে জাহাঙ্গীরসহ তার সমর্থক আব্দুল করিম, বকুল হায়দার, জিয়াদ আলী, মঞ্জুরুল আলম, ওলিউর রহমান, মনিরুল ইসলাম, সজলসহ অজ্ঞাত ২০-৩০জন ব্যক্তি ইউপি চেয়ারম্যানসহ উপস্থিত ইউপি সদস্যদের উপরে হামলা চালায়। পরে সেখানে তাদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

এঘটনায় সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, আমিসহ আমার পরিষদের সকল ইউপি সদস্য বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি। ঘটনার পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বর্তমানে আসামিরা ধোরাছোয়ার বাইরে। তারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি-ধামকি দিচ্ছে। এসময়, এ ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১০

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১১

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

১২

কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা || মুফতি আতাউর রহমান

১৩

আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

১৪

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

১৫

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

১৬

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

১৭

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

১৮

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

১৯

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

২০
error: Content is protected !!