বাংলাদেশ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

বিনোদন ডেস্কঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি কে- এ প্রশ্নের উত্তর দিতে খুব বেশি ভাবতে হয় না। তার হাসি, ভ্রমণ, অবসর কিংবা জীবনের ছোট-বড় আনন্দ- সবকিছুর সঙ্গী একজনই।
তিনি মিমের স্বামী, ব্যাংকার সনি পোদ্দার।

অভিনয়ের ব্যস্ততার ফাঁকে ব্যক্তিজীবনের নানা সুন্দর মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন মিম।
বিশেষ করে প্রিয় মানুষটির সঙ্গে কাটানো সময়ের ছবি কিংবা ভালোবাসামাখা অনুভূতি প্রায়ই ফুটে ওঠে তার সামাজিক যোগাযোগমাধ্যমে। এবারও তেমনই এক বিশেষ দিনে স্বামীকে ঘিরে নিজের মনের কথাগুলো প্রকাশ করলেন এই অভিনেত্রী।

আজ সনি পোদ্দারের জন্মদিন। বিশেষ এই দিনে স্বামীর সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মিম।
ছবির সঙ্গে তার লেখা কথাগুলো যেন ভালোবাসার ছোট্ট এক কবিতা।

মিম লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় মানুষ। সনি পোদ্দার, আজও তুমি আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় ভ্রমণসঙ্গী, আর প্রিয় সবকিছু। তোমার সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে ভালো লাগে। তোমাকে পাশে নিয়ে জীবনটা কাটিয়ে দিতে চাই।’

মিমের এই কথায় যেন ফুটে উঠেছে দাম্পত্য জীবনের গভীর মায়া, যেখানে ভালোবাসা শুধু বিশেষ কোনো দিনের অনুভূতি নয়, বরং প্রতিটি পথচলার সঙ্গী। জীবনের আনন্দ, ভ্রমণের স্মৃতি কিংবা নিভৃতে কাটানো সময়, সবকিছুতেই প্রিয় মানুষটিকে পাশে চান তিনি।

দীর্ঘ আট বছরের প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিম। সময় পেরিয়েছে, সম্পর্ক পেয়েছে নতুন নাম; কিন্তু মিমের ভালোবাসার ভাষায় সেই একই মায়া- জীবনের প্রতিটি পথে প্রিয় মানুষটিকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০