বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৪ ডিসেম্বর ২০২৩, ১০:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদরকে মডেল হিসাবে গড়ে তোলার আশ্বাস স্বতন্ত্রপ্রার্থী আফসার আলীর

এস এম হাবিবুল হাসান: সাতক্ষীরা-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আফসার আলী বলেছেন, নির্বাচিত হলে সদর উপজেলাকে দেশের মডেল সংসদীয় এলাকা হিসাবে গড়ে তুলবো। জেলা সদরে আইটি পার্ক স্থাপন ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও বিদেশগামীদের ফ্রি প্রশিক্ষণ প্রদানে লক্ষ্যের সরকারি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবো। ভোমরাকে পৌরসভায় উন্নীতকরণ ও ভোমরা স্থল বন্দরকে অত্যাধুনিক ও অন্যতম স্থল বন্দর হিসাবে রূপান্তরে উদ্যোগ গ্রহণ করবো।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মো. আফসার আলী এসব প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, জেলা শহরকে অত্যাধুনিক দৃষ্টি নন্দন শহরে রূপান্তর, রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন ও বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের অবকাঠামোগত উন্নয়নে পৃথক উন্নয়ন প্রকল্প গ্রহণ করবো। জেলা শহরে মহিলা স্টেডিয়াম, মহিলা পাঠাগার ও মহিলা জিমনেসিয়াম নির্মাণ এবং মহিলাদের জন্য সরকারি ক্লিনিক স্থাপনের পদক্ষেপ নেওয়া হবে। যশোরের নাভারণ-শ্যামনগরের সঙ্গে প্রস্তাবিত রেল লাইনের সাথে ভোমরা স্থলবন্দরকে সংযুক্ত করার পদক্ষেপ নেব।
সাতক্ষীরাকে মাদক ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে কমিটি গঠনের মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো।

এসময় তিনি সকলের কাছে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের আহবায়ক ফারুক মাহবুবর রহমানের সভাপতিত্বে মতবিনিময়কালে তার ছেলে ইঞ্জিনিয়ার সামস্ ইস্তিয়াক শোভন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সদরের ১৪ ইউনিয়ন জামায়াত আমীরের শপথ

১

সুন্দরবনের দস্যু আসাবুর বাহিনীর প্রধান আটক

২

প্রাথমিক বৃত্তি পরীক্ষা পেছাল ৮ দিন

৩

অ্যাড. ফাহিমুল হক কিসলুর মাতৃবিয়োগ

৪

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জ্ঞানে ভর করে সমন্বিত অভিযোজনের আহ্বান

৫

ভোমরা বন্দরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৬

কালিগঞ্জে মাস্টার প্ল্যান প্রণয়নে সার্ভে ও স্টাডির ফলাফল শেয়ারিং কর্মশালা

৭

সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৪ কুকুর ছানার

৮

পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

৯

ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

১০

শার্শায় নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১১

২০২৭ সালে ব্যাংক বন্ধ থাকবে ৩১ দিন

১২

তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ

১৩

কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে নিহত আব্দুল আজিজের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

১৪

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোরভাবে দমনের নির্দেশ আইজিপির

১৫

নভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় এলো প্রায় ২৭০ কোটি ডলার

১৬

দোকানপাট-শপিং মল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

১৭

কয়রায় সরকারি সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ

১৮

শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

১৯

শ্যামনগরে ৩ অবৈধ করাতকলে অভিযান, জরিমানা

২০
error: Content is protected !!