বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ অক্টোবর ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফখরুলের মুক্তির দাবিতে ১০১ প্রফেসরের বিবৃতি

ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দলের ১০১ জন প্রফেসর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তারা বিএনপি মহাসচিবকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

রোববার (২৯ অক্টোবর) রাতে সোনালী দলের সভাপতি প্রফেসর গোলাম হাফিজ কেনেডি ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, দীর্ঘদিন যাবত বিএনপির সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে অহিংস আন্দোলন চালিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায়, সারা দেশ হতে দলের লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ জনগণ সরকারের বিভিন্ন পেটোয়া বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে গত ২৮ অক্টোবর ঢাকার বিএনপির মহাসমাবেশে নেয়। সমাবেশে জাতীয় নেতারা বক্তব্য চলাকালীন কিছুসংখ্যক অতি উৎসাহী পুলিশ বিনা উসকানিতে উপস্থিত জনতার ওপর নির্বিচারে গুলি, টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে।

বিবৃতিতে তারা আরো বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম যখন বিজয়ের দ্বারপ্রান্তে ঠিক তখনি সরকার এই আন্দোলনকে দমন করার জন্য দেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১১

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১২

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৩

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৪

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৫

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৬

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৮

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

১৯

বাড়লো সয়াবিন তেলের দাম

২০
error: Content is protected !!