বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ জুলাই ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সহকারীর সঙ্গে ‘লিভ-ইন’ সম্পর্কে ছিলেন রেখা!

বিনোদন ডেস্ক: বলিউডের প্রভাবশালী অভিনেত্রী রেখা। ক্যারিয়ারজুড়েই নানা সাফল্য ও বিতর্কে ভরপুর ছিল তার জীবন। কখনো অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক আবার কখনো বয়সে ছোট অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠতা। নানা কারণেই আলোচিত ছিল রেখার ব্যক্তিগত জীবন।

তবে সম্প্রতি সেই সকল আলোচনাকে ছাড়িয়ে গেল নতুন এক খবর। এই নায়িকার জীবনী নিয়ে তৈরি ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’ বইতে তার গোপন ‘লিভ-ইন’ সম্পর্কের তথ্য প্রকাশ করা হয়েছে। যেটি লিখেছেন ইয়াসির উসমান। খবর- টাইমস অফ ইন্ডিয়া।

ওই বইতে দাবি করা হয়েছে, ব্যক্তিগত সহকারী ফারজানার নাকি ‘লিভ-ইন’ সম্পর্কে ছিলেন রেখা। এমনকি নায়িকার স্বামীর আত্মহত্যার পেছনেও ফারজানার সঙ্গে সম্পর্ক দায়ী।

বইটিতে লেখা রয়েছে, অনেক বছর ধরে রেখা তার ব্যক্তিগত সহকারী ফারজানার সঙ্গে সম্পর্কে রয়েছেন। ফারজানা বহু বছর ধরে রয়েছেন অভিনেত্রীর সঙ্গে। প্রতি মুহূর্তে তাকে রেখার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এক কথায় বলা যেতে পারে ফারজানা হলেন রেখার ছায়াসঙ্গী।

লেখকের দাবি, বেডরুমে ফারজানা ছাড়া আর কারও ঢোকার অনুমতি নেই। ফারজানার অনুমতি ছাড়া রেখার আশেপাশে কেউ-ই ঘেঁষতে পারে না। অভিনেত্রীর বাড়ির খুঁটিনাটি থেকে তার পেশাদার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেন ফারজানাই।

রেখার জীবনীমূলক গ্রন্থটিতে লেখক আরও লিখেছেন, লম্বা সময় ধরে ফারজানার ওপর শারীরিক ও মানসিকভাবে নির্ভরশীল রেখা। এ সম্পর্কে রেখা নারী এবং ফারজানা পুরুষের ভূমিকা পালন করেন।

১৯৯০ সালে শিল্পপতি মুকেশ আগারওয়ালকে বিয়ে করেছিলেন রেখা। এর মাত্র সাত মাস পরই মুকেশ আত্মহত্যা করেন। লেখক ইয়াসির উসমানের দাবি, মুকেশের আত্মহত্যার পেছনে প্রাথমিক কারণ ছিল রেখা-ফারজানার সম্পর্ক। যদিও মুকেশের সুইসাইড নোটে কাউকে দোষারোপ করা হয়নি।

এদিকে ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’তে বিস্ফোরক এই তথ্যগুলো প্রকাশ্যে আসার পরেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। ভক্তরাও অপেক্ষা করছেন রেখার কাছ থেকেই সত্যটি জানার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

২

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

৩

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

৪

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির কমিটি ঘোষণা: সান্টু চৌধুরী সভাপতি, রনজু সম্পাদক

৫

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে সাবেক কাউন্সিলর সাগরের খাদ্য সামগ্রী বিতরণ

৬

মান্তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আরিফুর

৭

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নি*হ*ত ১৭

৮

ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক‌কে হ/ত‌্যা‌র মূল উস্কা‌নিদাতা ফজলুল হক আমিনী গ্রেপ্তার

৯

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

১০

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

১১

তালায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময়

১২

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

১৩

‘শেষ বিকেলের চায়ের আড্ডা’ স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

১৪

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৫

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

১৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

১৭

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১৯

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

২০