বাংলাদেশ, রবিবার, ১৯ জুলাই ২০২৬
৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ অক্টোবর ২০২৩, ৯:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মনজুরকে সরিয়ে সরকার বার্তা দিচ্ছে, দেশে বাক্‌স্বাধীনতা নেই: সুলতানা কামাল

ডেস্ক রিপোর্ট: নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদকে সরিয়ে সরকার দেশে বাক্‌স্বাধীনতা নেই এমন বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। শুক্রবার গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

সুলতানা কামাল বলেন, ‘নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে সরকার এই বার্তাই দিচ্ছে যে, বাংলাদেশে কোনো বাক্‌স্বাধীনতা নেই। দুর্নীতি দমনে সরকার যে জিরো টলারেন্সের কথা বলে, সেটাও একেবারেই ফাঁকা বুলি। আসলে সরকার চায় না যে দুর্নীতি দমন হোক। বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতেই দুর্নীতি অনেক বেড়েছে। মনজুরের ঘটনা এমন আরেকটি উদাহরণ তৈরি করল।’

টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন বলেন, ‘কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্তসাপেক্ষে নিজেকে নির্দোষ প্রমাণের দায় তাঁর থাকা উচিত। কথা ছিল জনপ্রতিনিধিরা সময়ে সময়ে তাঁদের সম্পদের হিসাব দেবেন। সেই অঙ্গীকারও তাঁরা ভঙ্গ করেছেন। কোন সম্পত্তি নিয়ে তাঁরা ক্ষমতায় যান, কোন সম্পত্তি নিয়ে বেরিয়ে আসেন, সেটাওতো আমরা টের পাই না।’

এর আগে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদকে অপসারণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে টিআইবি।

বিবৃতিতে সংস্থাটি দাবি করে—এই পদক্ষেপ নদী রক্ষায় সরকারের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। নদী বাদ দিয়ে প্রভাবশালী দখলদারদের স্বার্থ রক্ষায় মনজুর আহমেদ চৌধুরীকে অপসারণ করা হয়েছে।

কমিশনের চেয়ারম্যানকে অপসারণের ক্ষমতা সরকারের হাতে থাকলেও, এই ক্ষমতা এমনভাবে ব্যবহার করে সরকার কী বার্তা দিতে চাইছে, সেটাই উদ্বেগের কারণ বলে মনে করে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘জাতীয় নদী রক্ষা কমিশনকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছে। কমিশন কেবল সরকারকে পরামর্শ দিতে পারে। দখলদার আর দূষণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাঁদের নেই। কমিশনের প্রতিবেদন বা পরামর্শ মানার বাধ্যবাধকতাও নেই।’

বিবৃতিতে বলা হয়, এতসব ‘নেই’ এর মাঝে সম্প্রতি দেশবাসী কিছুটা আশাবাদী হওয়ার সুযোগ পেয়েছিল সদ্য সাবেক চেয়ারম্যানের সাহসী অবস্থানের কারণে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘নদী কারা দখল করছে, ধ্বংস করছে, দূষণ করছে, সেটা অন্তত আমরা জানতে পারছিলাম। একটা জনমত তৈরি হওয়ার আবহ দেখা যাচ্ছিল, বেগবান হচ্ছিল নদী রক্ষার আন্দোলন। কিন্তু সরকার দোষীকে, দোষী বলার ক্ষমতাকেও নিয়ন্ত্রণ করতে চাইছে, এমন আশঙ্কাই জোরদার হলো কমিশনের চেয়ারম্যানের নিয়োগ বাতিল করার মধ্য দিয়ে। বলা হচ্ছে জনস্বার্থে তাঁর নিয়োগ চুক্তি বাতিল করা হয়েছে। তাহলে কী প্রভাবশালীদের স্বার্থ রক্ষাকে এখন জনস্বার্থ বিবেচনা করা হচ্ছে? নদী বাদ দিয়ে প্রভাবশালী দখলদারদের স্বার্থ রক্ষা করাই কী তবে কমিশনের কাজ?’

গত বুধবার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মেয়াদ শেষ হওয়ার দেড় বছর আগেই মনজুর আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কথা জানানো হয়। এর পেছনে প্রভাবশালীদের হাত রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কারণ গত ২৪ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মনজুর আহমেদ সরাসরি নাম না উল্লেখ করে বলেছিলেন, ‘চাঁদপুরের এক নারী মন্ত্রী নদী দখলে সহায়তা করেন।’

তিনি বলেছিলেন, মেঘনা নদী থেকে অবৈধভাবে যারা বালু উত্তোলন করছেন, তাঁদের সঙ্গে চাঁদপুরের একজন নারী মন্ত্রীর সম্পর্ক আছে। মেঘনা নদী থেকে নির্বিচারে বালু উত্তোলনকারীদের হায়েনার সঙ্গে তুলনা করে মনজুর আহমেদ আরও বলেছিলেন, এদের থেকে নদীকে রক্ষা করা যাচ্ছে না।

এর আগে ২০২২ সালে বিশ্ব নদী দিবসে ঢাকার খাল ও আশপাশের নদী রক্ষায় কার্যকর উদ্যোগ না নেওয়ায় ডিএনসিসির মেয়র ও ঢাকা ওয়াসার এমডিকে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে বিচার করে কারাগারে পাঠানোর কথা বলেছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক ইমান আলী, সাহায্য কামনা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব

সাতক্ষীরার পারশাল্যে মাছখোলায় কিশোর গ্যাঙ বেপরোয়া

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগে অনিয়ম: তদন্তে গড়িমসি, মাউশি ডিজির বিরুদ্ধে রুল

এক দিনে ১২ দেশে ভূমিকম্প

ঝোড়ো হাওয়ার শঙ্কায় দেশের ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাবাহিনী প্রধান

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে সুপার কম্পিউটারের নতুন ভবিষ্যদ্বাণী

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম

১০

মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা

১১

ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’, জবরদস্তিই মার্কিন পররাষ্ট্রনীতি: মোজতবা খামেনি

১২

বিচ্ছেদের ১২ বছর পরে চুপিসারে বিয়ের পিঁড়িতে জেনিফার?

১৩

১০ম গোল করলেন এমবাপে, মেসিকে ছাড়িয়ে গড়লেন ইতিহাস

১৪

১০ গোলের থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

১৫

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

দেবহাটায় জুলাই যোদ্ধা আসিফের ২য় শাহাদাত বার্ষিকী পালিত

১৭

সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

১৮

ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

১৯

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

২০
error: Content is protected !!