বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ মার্চ ২০২৩, ৫:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পৌঁছেই নিজ শিক্ষকের বাড়িতে গেলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

চন্দন চৌধুরী: সাতক্ষীরা পৌঁছেই নিজ কলেজ শিক্ষক, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদের বাড়িতে গেলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রিয় শিক্ষকের সাথে সৌজন্য সাক্ষাত শেষে তাকে সঙ্গে নিয়েই গেলেন তারুণ্যের স্মৃতিবিজড়িত সাতক্ষীরা সরকারি কলেজে। এসময় আবেগে আপ্লুত প্রধান বিচারপতি গোটা কলেজ কম্পাউন্ড ঘুরে দেখেন।

সাতক্ষীরা সরকারি কলেজে পৌঁছুলে তাকে অভ্যর্থনা জানান অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী ও শিক্ষক পর্ষক সম্পাদক কাজী আসাদুল ইসলাম।

পরে তাকে কলেজ শিক্ষক মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা সভায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তার কলেজ জীবনের ঘটনাসমূহ স্মৃতিচারণ করেন।

এর আগে মঙ্গলবার (২১ মার্চ) বেলা সাড়ে ১০টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছান। এসময় তাকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজী, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিকাল সাড়ে ৩টায় প্রধান বিচারপতি সাতক্ষীরা জজ কোর্টে বিচার প্রার্থীদের জন্য ‘ন্যায় কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগার উদ্বোধন করেন। পরে তিনি সাতক্ষীরা বার মিলনায়তনে আইনজীবীদের দেওয়া সংবর্ধনা সভায় যোগ দেন।

এসময় তিনি বলেন, আমি প্রধান বিচারপতি হওয়ার পরে মামলা জট কমিয়ে আনার উদ্যোগ নিয়েছি। দেশের বিভিন্ন স্থানে মামলা ফাইলিং ও নিষ্পত্তির হার উল্লেখ করে তিনি বলেন, ঢাকাতে প্রায় আড়াইগুনসহ ২৯টি জেলায় কেস ফাইলিংয়ের চেয়ে মামলা নিষ্পত্তির হার বেড়েছে।

প্রসঙ্গত, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৭৪ সালে তৎকালীন সাতক্ষীরা কলেজে ইন্টারমিডিয়েট পর্যায়ের শিক্ষার্থী ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

২

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

৩

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৪

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৫

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৬

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

৭

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

৮

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

৯

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

১০

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

১১

পদত্যাগ করলেন ইশরাক

১২

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১৩

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১৪

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৫

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৬

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

১৭

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

১৮

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১৯

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০