মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর) : বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে যাত্রী হয়রানির অভিযোগে আনসার বাহিনী প্রত্যাহার করে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে চাঁদাবাজি ও বিভিন্নভাবে হয়রানি অভিযোগে বাহিনীকে চেকপোস্ট থেকে প্রত্যাহার করা হয়।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, বন্দরের প্যাসেঞ্জার ট্রার্মিনাল এলাকায় নিয়োজিত আনসার বাহিনীর বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগসহ নানা ধরনের অপরাধ তদন্তসাপেক্ষ প্রমাণিত হয়েছে। তাই আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে এবং নতুন করে আর্মড পুলিশ বাহিনীর একটি টিম মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন