বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি 

দেবহাটা প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরার দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালির আগে পারুলিয়া ফুটবল ময়দানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে এবং সাংবাদিক সোহরাব হোসেন সবুজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত আইজিপি সরদার তমিজ উদ্দিন আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপপরিচালক, কবি, সাহিত্যিক ও গবেষক ড. সাহেদ মন্তাজ, গণস্বাস্থ্য হোমিও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. এস এম সরওয়ার, জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং আমাদের টিম মানবিক পরিবারের পরিচালক শেখ মনিরুল ইসলাম মনি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন।

আলোচনা সভা শেষে অতিথিরা সাইকেলে চড়ে র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। র‍্যালিটি দেবহাটার কুলিয়া, কোমরপুর, ভাতশালা, টাউনশ্রীপুর, দেবহাটা সদর, নওয়াপাড়া, হাদীপুর, গাজীরহাট বাজার, চাঁদপুর ও সখিপুর হয়ে পারুলিয়া বাজারে ফেয়ার মিশনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মাদকবিরোধী এ ব্যতিক্রমী আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি 

১

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ!

২

হৃদয়ের প্রথম সেঞ্চুরি

৩

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

৪

ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

৫

সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার

৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

৭

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

৮

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

৯

রাজধানীর ভাটারায় বাসে আগুন

১০

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

১১

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

১২

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৩

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

১৪

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

১৫

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

১৬

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১৭

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১৮

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১৯

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

২০