
রিজাউল করিম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (৬ নভেম্বর) সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতীর আয়োজনে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলামের সভাপতিত্বে সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতীসহ সাতক্ষীরা জেলা ওলামা দলের সদস্য সচিব সাইফুল্লাহ আল কাফি, সদর উপজেলা কৃষকদলের সভাপতি আনারুল ইসলাম, ফিংড়ি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরনবী খান মিঠু, বাশদাহ ইউনিয়ান বিএনপির সিনিয়র সহ সভাপতি এইচ এম কামরুজ্জামান, কুশখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটু, সাবেক ছাত্র নেতা ওমর ফারুক, সাতক্ষীরা পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অজিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক পলাশ আহমেদ প্রমুখ ব্ক্তব্য রাখেন।
দোয়া অনুষ্ঠানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও দলের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ ও তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।

মন্তব্য করুন