বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ মে ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাতক্ষীরায় ছাত্রদলের আনন্দ মিছিল

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ দিন পর কমিটি ঘোষণা করায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল।

শুক্রবার (১৫ মে) বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

এসময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ।

আনন্দ মিছিলে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আবু রায়হান, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল কবির বাপ্পী, সহসভাপতি সোহেল রানা ও শেখ রিজভী আহমেদ, সাধারণ সম্পাদক জে.এম দাউদ মাসুদ খান অর্ঘ্য, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মো. আইয়ুব আলী, আসিফ আহমেদ রিপন, জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা শাহাজুদ্দীন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম হেদায়েত কবীর হৃদয়, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানসহ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এর আগে আনন্দ মিছিলকে ঘিরে বিকাল সাড়ে তিনটা থেকে সাতটি উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা খুলনা রোড মোড়ে এসে সমাবেত হতে থাকেন।

এসময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন পর একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠন হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নবগঠিত কমিটি আগামী দিনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ছাত্রসমাজের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, গত ১২ মে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করা হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

১

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

২

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

৩

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৪

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৫

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৬

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৭

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৮

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৯

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

১০

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১১

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১২

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১৩

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৪

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৫

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৬

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৭

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৮

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৯

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

২০