বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৮ নভেম্বর ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শহরের উত্তর-পূর্বাঞ্চলে রিয়াদ বিমানবন্দরের কাছে ধোঁয়া দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানান, বিস্ফোরণের আগে তাদের মোবাইল ফোনে কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি। রাজধানীর উত্তরাঞ্চলের এক বাসিন্দা বিস্ফোরণের শব্দকে অত্যন্ত বিকট বলে বর্ণনা করেছেন।

এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের শব্দে তার বাড়ির দরজাগুলো খুলে যায়। এ সময় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।

রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা বলেন, কোনো সতর্কবার্তা না পেয়ে এমন বিস্ফোরণের শব্দ শোনা খুবই আতঙ্কজনক।

বিস্ফোরণের সঠিক স্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহরের উত্তর-পূর্বাঞ্চলে রিয়াদ বিমানবন্দরের কাছে তারা ধোঁয়া দেখতে পেয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা ও রিয়াদের আর্থিক এলাকা।

বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ অঞ্চলের দিকে হুথিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এর আগে গত অক্টোবরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো এক প্রাণঘাতী হামলায় ১৪ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন। ওই ঘটনার পর দুই সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল।

ইয়েমেনের প্রতিবেশী দেশগুলোর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হুথিদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট। গত জুলাইয়ে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে জোটটি হামলার মাত্রা বৃদ্ধির মুখে পড়েছে।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংঘাত অনেকটা স্তিমিত হয়ে এলেও গত গ্রীষ্মে আবারও যুদ্ধ শুরু হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর হুথিরা এখন সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের কাছাকাছি পৌঁছে গেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত গ্রীষ্ম থেকে শুরু হওয়া সংঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৩

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৪

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৫

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

৬

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

৭

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

৮

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

৯

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১০

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১১

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১২

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৩

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৪

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৫

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

১৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, নিলামের আগে বড় পরিবর্তন আইপিএলে

১৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

১৮

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

২০