বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম

ডেস্ক রিপোর্ট: জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষার্থী ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ঢাকার জার্মান দূতাবাস। এখন থেকে স্নাতক (ব্যাচেলর) ও স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে পড়তে যেতে আগ্রহীরা অনলাইনে ভিসার আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।

রোববার (১৫ নভেম্বর) ঢাকার জার্মান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টাল ‘আউসল্যান্ডসপোর্টাল’ (Auslandsportal)-এর মাধ্যমে নতুন এ আবেদন ব্যবস্থা চালু করা হয়েছে।

নতুন ব্যবস্থায় আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্টের আগে অনলাইনে আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে পারবেন। পাশাপাশি ভিএফএসের মাধ্যমে প্রাথমিকভাবে নথিপত্র যাচাইয়ের সুযোগ থাকবে।

এর ফলে দূতাবাসে সরাসরি উপস্থিতির সময় কমবে।
সরাসরি উপস্থিতির সময় মূলত বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও চূড়ান্ত যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে।

এ ছাড়া আবেদনকারীরা অনলাইন পোর্টালের ড্যাশবোর্ড থেকে আবেদনের অগ্রগতি জানতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবেও আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।

আগের অপেক্ষমাণ তালিকা বাতিল
নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর অংশ হিসেবে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার অপেক্ষমাণ তালিকা বাতিল করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, আগে যারা শিক্ষার্থী ভিসার জন্য নিবন্ধন করেছেন এবং অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদেরও নতুন করে আবেদন করতে হবে।

আগের অপেক্ষমাণ তালিকার কোনো নিবন্ধন নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে না। সেগুলো আর কার্যকর থাকবে না।

তাই নতুন ও পুরোনো-সব আবেদনকারীকে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নতুন অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।

নতুন আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও বিস্তারিত নির্দেশনা পোর্টালেই পাওয়া যাবে। আবেদন করতে ভিজিট করতে হবে: https://digital.diplo.de/

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

২

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

৩

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৪

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

৫

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

৬

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

৭

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

৮

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

৯

হরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুন

১০

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম

১১

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার

১২

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১৩

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

১৪

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

১৫

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

১৬

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

১৭

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

১৮

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

১৯

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

২০