বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা।

আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলা করা হয়।

এরপরই এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।
মামলার এজাহারের বরাত দিয়ে সিএমপির এক কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মাঠে নামার প্রসঙ্গ উল্লেখ ছিল। বার্তায় ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে তাঁর পরিবারের সম্পৃক্ততার কথাও বলা হয়। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। মামলাটি এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

২

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

৩

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৪

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

৫

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

৬

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

৭

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

৮

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

৯

হরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুন

১০

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম

১১

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার

১২

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১৩

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

১৪

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

১৫

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

১৬

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

১৭

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

১৮

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

১৯

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

২০