বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ নভেম্বর ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা সদর থানার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে শপথ বাক্য পাঠ করানো হয়।

সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

তিনি বলেন, পথের শেষ পর্যন্ত যেতে হবে, যেতে যেতে পথ থেকে হারিয়ে গেলে হবে না। লক্ষ্য অর্জনের জন্য অধ্যবসায় দরকার। অধ্যবসায় ছাড়া লক্ষ্য অর্জন সম্ভব নয়। খেলাধুলা ও সুস্থ বিনোদনের মধ্য দিয়ে শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের ব্যস্ত রাখা। একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে তোমাদেরকে সুনাগরিক হতে হবে। আজকে যে শপথ করলে সেই শপথ মেনে চলবে। তাহলে অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রউফ, সোনালী গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল সিয়াম, শিক্ষর্থীদের মধ্যে বক্তব্য রাখেন শেখ সাদী ও ফাতিমা জামান।

এ সময় উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুল্লাহ ইসলাম ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ লুৎফুল আলম খোকন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ও আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেজবাহ উদ্দিন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

২

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

৩

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৪

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

৫

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

৬

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

৭

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

৮

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

৯

হরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুন

১০

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম

১১

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার

১২

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১৩

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

১৪

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

১৫

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

১৬

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

১৭

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

১৮

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

১৯

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

২০