বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ আদায়ে সাতক্ষীরায় পালিত হয়েছে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’।

রোববার (১৫ নভেম্বর) সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালপাড়ে ক্লাইমেট এ্যাকশন ফোরামের উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

এতে শতাধিক জলবায়ুকর্মী কাফনের কাপড় পরে প্রতীকী ‘মৃতদেহ’ সেজে রাজপথে অভিনব প্রতিবাদ জানান।

কর্মসূচির শুরুতে বিক্ষুব্ধ তরুণরা জলবায়ু ন্যায্যতার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে শহরে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণসায়ের খালপাড়ে এসে সমাবেশ ও প্রতীকী স্ট্রাইকে মিলিত হয়।

এ সময় কাফনের কাপড় পরিহিত তরুণরা জলবায়ু বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরে বলেন, বৈশ্বিক উষ্ণায়নের এই দায় উন্নত বিশ্বকে নিতেই হবে এবং উপকূলের মানুষের এই অপূরণীয় ক্ষতি পূরণ করতে হবে।

সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জলবায়ুকর্মী লুইস রানা গাইন, সংস্কৃতিকর্মী শেখ মুশফিকুর রহমান মিল্টন, আমিনা বিলকিস ময়না, ইমতিয়াজ উদ্দিন, গাজী ফরহাদ, প্রধান শিক্ষক পল্লব মজুমদার, মাহফুজা লিপি, হাবিবুর রহমান সোহাগ, হৃদয় মন্ডল, জাহিদা জাহান মৌ, আশিক সবুজ, প্রতাপ সিং, তরিকুল ইসলাম অন্তর, মিতু মণ্ডল, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মঞ্জুরুল হক, প্রকল্প কর্মকর্তা মাসুমা খাতুন, আফজাল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন।

এসময় শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত এবং শিল্পোন্নত দেশগুলো দায়ী হলেও এর ভয়াবহ মাশুল দিচ্ছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও তীব্র লবণাক্ততার কারণে উপকূলবাসীর জীবন-জীবিকা, কৃষিজমি ও বাস্তুভিটা আজ চরমভাবে বিপন্ন। চলমান কপ সম্মেলনে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ ও পর্যাপ্ত জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করে ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘শুধু প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন, অবিলম্বে জলবায়ু অর্থায়ন বাস্তবায়ন করুন।’

উপকূলীয় অঞ্চলের মানুষের প্রাত্যহিক সংগ্রামের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, আমরা ত্রাণ কিংবা ভিক্ষা চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। লবণাক্ত পানি নয়, আমাদের সুপেয় পানি চাই। কৃষিজমি বাঁচিয়ে উপকূলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সমাবেশে জলবায়ুকর্মী লুইস রানা গাইন গভীর শোক ও বেদনার সাথে স্মরণ করেন আজকের দিনটিকে। ১৫ই নভেম্বর ‘সিডর দিবস’। তিনি বলেন, ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডার দক্ষিণ উপকূলের ওপর দিয়ে বয়ে গিয়ে সরকারি হিসাব অনুযায়ী ৩ হাজার ৪৯৫ জনের প্রাণ কেড়ে নিয়েছিল এবং লক্ষাধিক মানুষকে আহত ও সর্বস্বান্ত করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

২

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

৩

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৪

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

৫

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

৬

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

৭

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

৮

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

৯

হরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুন

১০

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম

১১

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার

১২

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১৩

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

১৪

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

১৫

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

১৬

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

১৭

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

১৮

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

১৯

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

২০