
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচিতে ‘একটাই পৃথিবী, একটাই প্রাণ’, ‘জলবায়ু ন্যায্যতায় গাই জয়গান’, ‘প্রকৃতি বাঁচলে, বাঁচবে প্রাণ’, ‘জলবায়ু ন্যায্যতায় হোক সমাধান’, ‘কার্বন দূষণ রোধ করি, জলবায়ু ন্যায্যতা হোক সর্বোপরি’, ‘ক্ষতিপূরণ নয় শুধু দয়া দান, জলবায়ু ন্যায্যতায় আমাদের সম্মান’, ‘সবুজ পৃথিবী সবার অধিকার, মানবো না আর জলবায়ু অবিচার’ সহ জলবায়ু ন্যায্যতা সংক্রান্ত বিভিন্ন প্লাকার্ড ও খালি কলস নিয়ে এলাকার শত শত নারী পুরুষ অংশ নেন।
উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রভাষক লুৎফা ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আবুল হাশেম, গাজী শহিদুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন, মুহাম্মদ শফিয়ার রহমান, আবু হুরায়রা বাদশা, এমএম আব্দুস সামাদ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, খোরশেদ আলম, শরীফা উর্মী, আবু হানিফ মিলন, তাকিয়া জামান, খাদিজা খাতুন, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর প্রজেক্ট অফিসার ইসমত আরা জবা, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন, নাসরিন আক্তার ও রাসেল হোসেন।

মন্তব্য করুন