বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৪ নভেম্বর ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে আগেই ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এবার নেতৃত্ব দিয়েও গড়লেন বিশ্বরেকর্ড। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়েছেন তিনি।

শনিবার ইন্দোরে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সৌরাষ্ট্রের বিপক্ষে বিহারের হয়ে টস করতে নেমে এই কীর্তি গড়েন সূর্যবংশী। এর আগে রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের। গত বছরের আগস্টে ১৭ বছর ৩১১ দিন বয়সে সাইপ্রাসের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

মাত্র ১৫ বছর বয়সেই ভারতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন সূর্যবংশী। গত জুলাইয়ে অভিষেকের পর ১০ ম্যাচে ২৯৫ রান করেছেন তিনি। ২৯.৫০ গড়ের পাশাপাশি তাঁর স্ট্রাইক রেট ১৮৫.৫৩। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

তবে অধিনায়ক হিসেবে অভিষেকটা ব্যাট হাতে রাঙাতে পারেননি এই কিশোর। সৌরাষ্ট্রের বিপক্ষে ১২ বলে ১৮ রান করে চেতন সাকারিয়ার বলে ফিরতি ক্যাচ দেন তিনি। তার ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। সূর্যবংশীর দল বিহারও ম্যাচে সুবিধা করতে পারেনি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে তারা। জবাবে ২১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় সৌরাষ্ট্র।

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের হয়ে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন সূর্যবংশী। এরপর ভারত ‘এ’ দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। আগামী ১৯ নভেম্বর দোহায় শুরু হতে যাওয়া এসিসি রাইজিং স্টার্স ইমার্জিং টুর্নামেন্টে খেলবেন এই তরুণ ক্রিকেটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

২

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

৩

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

৪

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

৫

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

৬

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

৭

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৯

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

১০

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

১১

দেবহাটায় ক্রীড়া উৎসব

১২

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

১৩

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১৪

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১৫

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১৬

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১৭

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৯

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

২০