বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৪ নভেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

ডেস্ক রিপোর্ট: মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায়ই নিজের নতুন লুক ও ফ্যাশন সেন্স দিয়ে ভক্তদের মাঝে সাড়া ফেলেন। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের নতুন ফটোশুটের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন; যা বেশ নজর কেড়েছে নেটিজেনদের।

এবারের ছবিতে সুনেরাহকে দেখা গেছে অ্যাশ-পার্পল রঙের একটি আধুনিক ও জমকালো শাড়িতে। এর সঙ্গে তিনি পরেছেন ভারী পাথর ও চুমকির কাজ করা হাই-নেক স্লিভলেস ব্লাউজ। কানে ঝুলন্ত পাথরের দুল, হাতে মানানসই ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ওয়েভি হেয়ারস্টাইলে তাকে দেখাচ্ছিল স্নিগ্ধ ও গ্ল্যামারাস।

কখনো প্রাণখোলা হাসিতে ক্যামেরায় পোজ দিচ্ছেন, আবার আভিজাত্যপূর্ণ ভঙ্গিমায় দাঁড়িয়ে থেকেছেন। ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ, নিজেকেই ভালোবাসতে এখন ব্যস্ত অভিনেত্রী।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যের বন্যা বয়ে যায়। অধিকাংশ ভক্তই তার এই লুকের প্রশংসা করেছেন। এক অনুরাগী লিখেছেন, ‘এই চমৎকার পোশাকটি আপনাকে দারুণ মানিয়েছে।’

সব মিলিয়ে, নতুন এই ফটোশুটের ছবিগুলো নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা চলছে, যেখানে ইতিবাচক মন্তব্যের সংখ্যাই বেশি।

২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন সুনেরাহ বিনতে কামাল। এছাড়াও তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অন্তর্জাল’, ‘উৎসব’, ‘দাগি’। অভিনয়ে বরাবরের মতোই বেশ প্রশংসিত এই অভিনেত্রী; পেয়েছেন নানা পুরস্কারও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

২

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

৩

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

৫

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

৬

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

৭

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

৮

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

৯

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

১০

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

১১

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

১২

‘জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও’

১৩

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি

১৪

কালিগঞ্জে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে মানববন্ধন

১৫

শিক্ষা সাহিত্য সমাজ সংস্কারে খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন কালজয়ী মহাপুরুষ

১৬

শিল্পাঞ্চলে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে পর্যবেক্ষণ

১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

১৮

রাতে বাংলাদেশ-পাকিস্তান লড়াই, জয়-পরাজয়ের পরিসংখ্যানে এগিয়ে কারা?

১৯

পাকিস্তানি নায়িকার সঙ্গে অভিনয়, শাকিবের কথায় নতুন গুঞ্জন

২০