বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ নভেম্বর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

 

উপকূলীয় প্রতিনিধি: গ্লোবাল সাউথের নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন, অভিযোজন অর্থায়ন তিন গুণ করার অঙ্গীকার বাস্তবায়নে কপ-৩১ থেকেই সুনির্দিষ্ট রোডম্যাপ, পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা, স্বচ্ছ অর্থায়ন ব্যবস্থা ও কার্যকর জবাবদিহি কাঠামো নিশ্চিত করতে হবে। কপ-৩১-কে আরেকটি প্রতিশ্রুতির সম্মেলনে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন ও জবাবদিহির সম্মেলনে রূপ দিতে হবে। প্যারিস চুক্তির আর্টিকেল ৯.১ অনুযায়ী উন্নত দেশগুলোকে ঐতিহাসিক দায় ও অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতা পূরণ করতে হবে। বড় নির্গমনকারী দেশগুলোর জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDCs) ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে এবং দ্রুত ও উল্লেখযোগ্য নির্গমন হ্রাসের পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত, সুশৃঙ্খল ও ন্যায়সংগত উত্তরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে লস অ্যান্ড ড্যামেজ মোকাবিলায় নতুন ও অতিরিক্ত, পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য এবং অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য অর্থায়নে সরাসরি প্রবেশাধিকার, দ্রুত অর্থ ছাড় এবং সহজ ও স্বচ্ছ অর্থপ্রাপ্তির প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনস্থলের সংবাদ সম্মেলন কক্ষ ২-এ (এরিয়া ডি-৪) স্থানীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত ‘‌প্যারিস চুক্তির বাস্তবায়ন ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বৈশ্বিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ নিশ্চিত কর’ শীর্ষক প্রেস কনফারেন্সে গ্লোবাল সাউথের নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব দাবি তুলে ধরেন।

কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশ, মুভমেন্ট ফর অ্যাডভান্সিং আন্ডারস্ট্যান্ডিং অফ সাস্টেনিবিলিটি অ্যান্ড মিচ্যুয়ালিটি (মৌসম), ভারত ও লিডার্স বাংলাদেশ আয়োজিত এই প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন মৌসম, ভারতের সৌম্য দত্ত, কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের এম.এ. হাসান, পিপলস মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস, নেপালের প্রয়াস অধিকারী, ফিয়ান, শ্রীলংকার থিলক কারিয়াওয়াসাম, পৈরভি, ভারতের অজয় কুমার ও লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল।

ভারতের সৌম্য দত্ত বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো ভয়াবহ বন্যাসহ জলবায়ুজনিত দুর্যোগে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ছে, যার প্রভাব কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এসব দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার হলেও ঘোষিত অনুদান প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। এই বাস্তবতা আন্তর্জাতিক মানবিক সহায়তা ও অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট করে। তাই ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সংহতি, পারস্পরিক সহযোগিতা এবং কার্যকর ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা জরুরি।

নেপালের প্রয়াস অধিকারী বলেন, জলবায়ু অর্থায়নের বর্তমান ব্যবস্থার মূল সমস্যা হলো এর মধ্যে ঔপনিবেশিক ক্ষমতা ও নিয়ন্ত্রণের চর্চা। বৈশ্বিক দক্ষিণের দেশগুলো খরা, বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগে বিপুল ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতির শিকার হচ্ছে। অথচ প্রয়োজনীয় অর্থায়নের জন্য তাদের জটিল আবেদন, অনুমোদন ও অর্থ ছাড়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই ঔপনিবেশিক কাঠামো থেকে বেরিয়ে এসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজ, দ্রুত ও সরাসরি অর্থায়ন নিশ্চিত করতে হবে।

ভারত থেকে, অজয় কুমার বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু অর্থায়নের ঘাটতি ৮২০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, অথচ বৈশ্বিক জলবায়ু অর্থায়নের খুব সামান্য অংশই এ অঞ্চলে পৌঁছায়। প্রাপ্ত অর্থায়নের ৮০ শতাংশের বেশি পূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত, যেখানে দক্ষিণ এশিয়ার অংশ অত্যন্ত সীমিত। এই বৈষম্য জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর অর্থায়নপ্রাপ্তির সংকটকে আরও গভীর করছে। তাই দক্ষিণ এশিয়ার জন্য ন্যায্য, পর্যাপ্ত ও সরাসরি জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।

শ্রীলংকা থেকে থিলক কারিয়াওয়াসাম বলেন, জলবায়ু অর্থায়ন ব্যবস্থার মূল উদ্দেশ্য হওয়া উচিত ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু অর্থায়নের প্রতিশ্রুতি ও বিভিন্ন প্রক্রিয়া থাকলেও তহবিল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছাচ্ছে না। শ্রীলঙ্কার নাগরিক সমাজ প্রশ্ন তুলছে, এই ব্যবস্থাগুলো কীভাবে বাস্তুচ্যুত মানুষ ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর প্রয়োজন পূরণ করবে? তাই জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং স্থানীয় জনগোষ্ঠীর কাছে অর্থের কার্যকর ও সরাসরি প্রবাহ নিশ্চিত করতে হবে।

লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল বলেন, লস অ্যান্ড ড্যামেজ আলোচনায় জলবায়ুজনিত বাস্তুচ্যুতিকে অগ্রাধিকার দিতে হবে এবং বাস্তুচ্যুতি মোকাবিলায় বিশেষায়িত অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে। পরিকল্পিত পুনর্বাসন ও স্থানান্তরে মানবাধিকার, নিরাপত্তা ও মানুষের মর্যাদা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা ও তথ্য বিনিময় জোরদার করতে হবে এবং অর্থায়ন ব্যবস্থাকে কার্যকর করে প্রতিশ্রুত অর্থ দ্রুত বাস্তব পদক্ষেপে রূপান্তর করতে হবে।

কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশ-এর এম.এ. হাসান বলেন, প্যারিস চুক্তির আর্টিকেল ৯.১ অনুযায়ী, উন্নত দেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতা রয়েছে। এটি কোনো দয়া বা স্বেচ্ছামূলক সহায়তা নয়, বরং আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত দায়িত্ব। কপ ৩১-এর ক্লাইমেট ফাইনান্স ওয়ার্ক প্রোগ্রাম -এ এই দায়িত্বের পরিধি ও অর্থায়নের উৎস নিয়ে মতপার্থক্য দেখা যাচ্ছে। আমাদের অবস্থান স্পষ্ট: বেসরকারি অর্থায়ন দিয়ে উন্নত দেশগুলোর আর্টিকেল ৯.১-এর বাধ্যবাধকতা প্রতিস্থাপন করা যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

২

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

৪

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

৫

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

৬

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

৭

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

৮

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

৯

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

১০

‘জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও’

১১

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি

১২

কালিগঞ্জে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে মানববন্ধন

১৩

শিক্ষা সাহিত্য সমাজ সংস্কারে খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন কালজয়ী মহাপুরুষ

১৪

শিল্পাঞ্চলে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে পর্যবেক্ষণ

১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

১৬

রাতে বাংলাদেশ-পাকিস্তান লড়াই, জয়-পরাজয়ের পরিসংখ্যানে এগিয়ে কারা?

১৭

পাকিস্তানি নায়িকার সঙ্গে অভিনয়, শাকিবের কথায় নতুন গুঞ্জন

১৮

সুস্থ দেশ গড়তে ডায়াবেটিস সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

১৯

উরুগুয়ের কাছে হারলো মেসিবিহীন আর্জেন্টিনা

২০